স্পেশাল অলিম্পিকস্ প্রশিক্ষণ শিবির

আপডেট : ২৫ নভেম্বর ২০১৩, ২২:০২
বিকেএসপিতে গতকাল অষ্ট্রেলিয়ার রাষ্ট্রদূত গ্রেগ উইলকক স্পেশাল অলিম্পিক্সের ক্রীড়াবিদের প্রশিক্ষণ দেখেন এবং ক্রীড়াবিদদের সাথে ফটোসেশনে অংশগ্রহণ করেন। এসময় স্পেশাল অলিম্পিকের সভাপতি শামীম মতিন চৌধুরী ও পরিচালকরা উপস্থিত ছিলেন। গত দু’মাস ধরে দলটির প্রশিক্ষণ চলছে। আগামী ১ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত অষ্ট্রেলিয়ার নিউক্যাসলে স্পেশাল অলিম্পিকস্ এশিয়া প্যসিফিক গেমসে অংশগ্রহণের জন্য এই দলটি আগামী ২৮ নভেম্বর অষ্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে।-সংবাদ বিজ্ঞপ্তি