এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

আপডেট : ০৪ মার্চ ২০১৪, ১৯:২৩
হিসাববিজ্ঞান দ্বিতীয়পত্র নির্মল ইন্দু সরকার প্রভাষক, হিসাববিজ্ঞান (মাস্টার ট্রেইনার) আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, নরসিংদী ২৬। অংশীদারি ব্যবসায়ের মূল উদ্দেশ্য— i) মুনাফা অর্জন ii) মূলধন বৃদ্ধি iii) সামাজিক উন্নয়ন নিচের কোনটি সঠিক? (ক) i (খ) i, ii (গ) ii, iii (ঘ) i, ii, iii ২৭। সঠিক আর্থিক ফলাফল নির্ণয় করতে হলে— i) অগ্রিম আয়-ব্যয় সমন্বয় করতে হবে ii) বকেয়া আয়-ব্যয় সমন্বয় করতে হবে iii) সম্পত্তির অবচয় বিবেচনা করতে হবে নিচের কোনটি সঠিক? (ক) i (খ) i, ii (গ) ii, iii (ঘ) i, ii, iii ২৮। নিট লাভ পাওয়া যায়— i) মোট লাভ-পরোক্ষ ব্যয় ii) মোট লাভ-প্রত্যক্ষ ব্যয় iii) মোট লাভ-মূলধন জাতীয় ব্যয় নিচের কোনটি সঠিক? (ক) i (খ) i, ii (গ) ii, iii (ঘ) i, ii, iii ২৯। প্রাথমিক খরচ কী? ক. ভাসমান সম্পত্তি খ. ক্রমহ্রাসমান সম্পত্তি গ. স্থায়ী সম্পত্তি ঘ. অপ্রদর্শনীয় সম্পত্তি ৩০। জনাব রাতুল বেঙ্গল লি. শেয়ার আবেদন করে ১০০ টাকা ২০০টি শেয়ার পেয়েছেন। শেয়ার আবেদনে ২৫ টাকা, আবণ্টনে ও তলবে অবশিষ্ট টাকা প্রদেয়। তার মোট দায় কত টাকা পর্যন্ত সীমাবদ্ধ? ক. ১০,০০০ টাকা খ. ১৫,০০০ টাকা গ. ২০,০০০ টাকা ঘ. ২৫,০০০ টাকা ৩১। একটি কয়লা খনি কোন ধরনের সম্পত্তি? ক. ক্ষয়িষ্ণু খ. অলীক গ. স্থায়ী ঘ. আর্থিক ৩২। নামিক হিসাবের ডেবিট জের বসে— i) ক্রয় বিক্রয় হিসাবে ডে. ii) লাভ-ক্ষতি হিসাবের ডে. iii) লাভ-ক্ষতি আবণ্টন হিসাবের ডে. নিচের কোনটি সঠিক? (ক) i, ii (খ) i, iii (গ) ii, iii (ঘ) i, ii , iii ৩৩। বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার কতদিন পূর্বে শেয়ার মালিকদের নিকট চিঠি পাঠাতে হয়? ক. ১১ দিন খ. ১২ দিন গ. ১৩ দিন ঘ. ১৪ দিন ৩৪। বোনাস শেয়ার ইস্যু করলে কোম্পানির— i) নগদ টাকা কমে যায় ii) শেয়ারের সংখ্যা বেড়ে যায় iii) সঞ্চিতি তহবিল কমে যায় নিচের কোনটি সঠিক? (ক) i (খ) ii (গ) iii (ঘ) i, ii ৩৫। চাঁদা অব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য কোন ধরনের আয়? ক. নিয়মিত খ. অনিয়মিত গ. মূলধন জাতীয় ঘ. সম্ভাব্য আয় নিচের উদ্দীপকটি পড় এবং ৩৬ ও ৩৭ নং প্রশ্নের উত্তর দাও: XYZ লি: ১০০ টাকা মূল্যে ১০,০০০ শেয়ার ইস্যু করে। আবেদনে ২০টাকা, আবণ্টনে ৩০ টাকা (৫ টাকা অধিহার ব্যতীত) বাকী টাকা দুটি তলবে সমান হারে পরিশোধ যোগ্য। শেষ তলবে ২০০ শেয়ার ব্যতীত সকল টাকা পাওয়া গেল। বকেয়া শেয়ারগুলো বাজেয়াপ্ত করা হয়। পরবর্তীতে ১৫০টি শেয়ার পূর্ণ মূল্যে পুন:বিলি করা হয়। ৩৬। ১ম তলবে প্রতি শেয়ারের টাকার পরিমাণ কত? ক. ২০ টাকা খ. ২৫ টাকা গ. ৩০ টাকা ঘ. ৫০ টাকা ৩৭। মূলধন সঞ্চিতির পরিমাণ কত? ক. ১০,০০০ টাকা খ. ১১,২৫০ টাকা গ. ১২,২৫০ টাকা ঘ. ১৫,০০০ টাকা নিচের উদ্দীপকটি পড় এবং ৩৮ ও ৩৯নং প্রশ্নের উত্তর দাও: পদ্মা লি: একজন কর্মচারীর তথ্য নিচে দেওয়া হল— রহিম মূল বেতন ১ ৩,৫০০ টাকা মহার্ঘ্য ভাতা ১০% চিকিত্সা ভাতা ১০০০ টাকা যাতায়াত ভাতা ৩০২৫ টাকা বাড়ি ভাড়া ভাতা ৩০% অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে দান (নিয়োগকারীর) ১০% অনুমোদিত কল্যাণ ফান্ডে দান(নিয়োগকারীর) ৫% ওভার টাইম ২৫ ঘণ্টা স্বাভাবিক কর্মঘণ্টা ৩০০। ওভার টাইম মজুরি স্বাভাবিকের দেড়গুন। ৩৮। রহিমের ওভার টাইম হার কত? ক. ৪৫.৫ টাকা খ. ৪৭.৫ টাকা গ. ৬৭.৫ টাকা ঘ. ৯০.৫ টাকা ৩৯। রহিমের নীট বেতন কত? ক. ২২,৫৮৭.৫০ টাকা খ. ২৫,২৮৭.৫০ টাকা গ. ২৮,৫৭০.৫০ টাকা ঘ. ২৯,৫৭০.৫০ টাকা ৪০। উত্তোলনের সুদ নির্ণয়ে গুনফল পদ্ধতিতে যে তারিখে হিসাব প্রস্তুত করা হয় তাকে কি ধরা হয়? ক. প্রারম্ভিক দিবস খ. সমাপনি দিবস গ. শূন্য দিবস ঘ. নবায়ন দিবস