বিশ্বব্যাপী ভিডিও গেমিং ইন্ড্রাস্ট্রিতে যে কয়েকজনকে পথিকৃত্ হিসেবে গণ্য করা হয়ে থাকে, তাদেরই একজন হলেন মাইকেল অ্যাব্র্যাশ। তবে কেবল গেমিংই নয়, প্রযুক্তি বিষয়ক লেখালেখিতেও তিনি স্মরণীয় হয়ে রয়েছেন। ক্যারিয়ারের শুরুটা অ্যাব্র্যাশের হয় আইবিএম পিসির শুরুর দিককার একজন গেমিং প্রোগ্রামার হিসেবেই। ১৯৮২ সালে তার প্রথম বাণিজ্যিক গেম স্পেস স্ট্রাইক বাজারে আসে। ওই সময়কার আরেক গেম নির্মাতা ড্যান ইলোস্কির সাথে যৌথভাবে আরও কয়েকটি গেম তৈরি করেন। এর মধ্যে ছিল কসমিক ক্রুসেডার, বিগ টপ, স্ন্যাক অ্যাটাক প্রভৃতি। পরে তিনি মাইক্রোসফটের উইন্ডোজ এনটি ৩.০-এর গ্রাফিক্স এবং অ্যাসেমব্লি কোড নিয়েও কাজ করেন। সাড়া জাগানো গেমিং কোম্পানি দীর্ঘদিন ধরেই তাকে নিজেদের প্রতিষ্ঠানে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে আসছিল। ২০১১ সালে এতে যোগ দেন অ্যাব্র্যাশ। তিনি শুরু থেকেই একজন কলামিস্ট হিসেবেও পরিচিত হয়ে ওঠেন। আশির দশকে প্রোগ্রামার’র জার্নালে তার লেখা কলামের সংকলন ‘পাওয়ার গ্রাফিক্স প্রোগ্রামিং’ জনপ্রিয় হয়। তার দ্বিতীয় বই ‘জেন অব অ্যাসেমব্লি ল্যাংগুয়েজ’তে এই বিষয়ের অন্যতম সেরা বই হিসেবে গণ্য করা হয়।
