স্পেনের বার্সেলোনায় শুরু হয়েছে মোবাইল প্রযুক্তির সর্বাধুনিক সব উদ্ভাবনের প্রদর্শনী মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০১৪। অভিনব সব প্রযুক্তির উপস্থিতিতে জমজমাট এই বৃহত্ প্রদর্শনীর কিছু ছবি দিয়ে সাজানো হলো আজকের টেকফটো
এলজি’র জি প্রো ২ মডেলের নতুন স্মার্টফোনের সাফল্য নিয়ে অনেকটাই নিশ্চিত এলজি। প্রদর্শনীতে এলজি মডেল প্রদর্শন করছেন ফোনটি।
০০
দেখতে আকর্ষণীয় ছোট্ট ছোট্ট গ্যাজেটগুলো প্রদর্শন করেছে নকিয়া। এগুলোর নাম ‘ট্রিজার ট্যাগ’, যা মূলত এনএফসি ও ব্লুটুথ অ্যাকসেসরিজ।
০০
প্রক্টর অ্যান্ড গ্যাম্বলের এই টুথব্রাশ মোটেও সাধারণ ব্রাশ নয়। এটি ব্রাশের সময় নানা ধরনের তথ্য প্রদর্শন করতে পারে এর সাথে ব্লুটুথে সংযুক্ত স্মার্টফোনে।
০০
মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে কি-নোট স্পিচ প্রদান করেন ফেসবুক প্রধান মার্ক জুকারবার্গ। মূল হলের বাইরেও বড় ডিসপ্লেতে দেখানো হচ্ছে তার বক্তব্য।
