আজকের অনুষ্ঠান

আপডেট : ০৫ মার্চ ২০১৪, ২২:১৫
বাংলা একাডেমি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ উপলক্ষে একক বক্তৃতা অনুষ্ঠান। একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে বিকাল ৪টা। কর্মজীবী নারী: খাদ্য নিরাপত্তা ও সার্বভৌমত্ব অর্জনে কৃষিপণ্যের লাভজনক মূল্য নিশ্চিত করতে জাতীয় মূল্য কমিশন গঠনের দাবিতে মতবিনিময় সভা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সকাল ১১টা। জাতীয় কারুশিল্প পরিষদ: পুরস্কার প্রদান ও চার দিনব্যাপী কারুমেলার উদ্বোধন। বেঙ্গল শিল্পালয়ে বিকাল ৫টা। বাংলাদেশ শান্তি পরিষদ: রাজনীতিতে সাম্রাজ্যবাদের আগ্রাসন বন্ধের দাবিতে মানববন্ধন। জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল সাড়ে ১০টা। বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ: যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল। বঙ্গবন্ধু এভিনিউয়ের সামনে সকাল ১০টা। গণতান্ত্রিক বামমোর্চা: বিদ্যুতের দাম বৃদ্ধির প্রক্রিয়া বন্ধ ও রেন্টাল পদ্ধতি বাতিলের দাবিতে গণঅবস্থান। বিইআরসি অফিস (টিসিবি ভবন) এর সামনে সকাল ১১টা। জাতীয় গণতান্ত্রিক লীগ: বঙ্গবন্ধুর ৭ই মার্চে ভাষণ দিবস পালন উপলক্ষে সমাবেশ ও মিছিল। জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল সাড়ে ১০টা। জাতীয় মহিলা পরিষদ: নারী দিবস উপলক্ষে আলোচনা সভা। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিকাল সাড়ে ৩টা। বিটি বেগুন বিরোধী মোর্চা: ‘বিটি বেগুনের উন্মুক্ত চাষ পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি’ বিষয়ক মতবিনিময়। বিশ্ব সাহিত্য কেন্দ্রে সকাল সাড়ে ১০টা। বাংলাদেশ উন্নয়ন পরিষদ: ‘বিশ্ব জলবায়ুর উন্নয়ন আলোচনা’ শীর্ষক গোলটেবিল। জাতীয় প্রেসক্লাবে বিকাল ৩টা।