গাজা অভিমুখে ইরানের অস্ত্রবাহী জাহাজ আটক

আপডেট : ০৬ মার্চ ২০১৪, ২০:৪৯
ইরানের উন্নতমানের অস্ত্র বহনকারী জাহাজ আটক করেছে ইসরাইলের নৌবাহিনীর কমান্ডো দল। সিরিয়ার তৈরি এ অস্ত্র নিয়ে জাহাজটি গাজা অভিমুখে যাচ্ছিল। সুদান উপকূলে লোহিত সাগরে পানামার পতাকাবাহী এ জাহাজটিকে আটক করা হয় বলে ইসরাইল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে। তবে গাজা নিয়ন্ত্রণাধীন ইসলামি জঙ্গিগোষ্ঠী হামাস এ ঘটনার সাথে তাদের কোন সংশ্লিষ্টতা নাই বলে সাফ জানিয়ে দিয়েছে। হামাস জানিয়েছে, এটি ইসরাইলের একটি সাজানো বানোয়াট গল্প যাতে করে উপকূলীয় অঞ্চলে ‘অবরোধের যৌক্তিকতা’ সৃষ্টি করা যায়। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এটি ছিল তার দেশের বিরুদ্ধে ইরানের চোরাগোপ্তা অভিযান। এ অস্ত্র আমাদের বিরুদ্ধে ব্যবহার করার জন্যই আনা হচ্ছিল বলে মনে করি আমি। দামেস্ক থেকে তেহরানে এ অস্ত্রগুলো এনে একটি বেসামরিক জাহাজে তোলা পর্যন্ত পুরো বিষয়টিকে কয়েকমাস ধরেই নজরে রাখা হচ্ছে বলে জানায় আইডিএফ। আইডিএফ আরো জানিয়েছে, এম-৩০২ মিসাইলগুলো একদেশ থেকে আরেক দেশে হামলা চালাতে সক্ষম। যা আমরা জাহাজে অস্ত্রগুলো তোলার আগেই পর্যবেক্ষণ করেছিলাম। গাজা সীমান্তে ইসরাইলের কঠোর নিয়ন্ত্রণ রয়েছে। নিজেদের নিরাপত্তা রক্ষায় তারা বিভিন্ন বিধি-নিষেধ দিয়ে রেখেছে। এছাড়া নৌ প্রবেশের ওপরও অবরোধ দিয়ে রেখেছে দেশটি। এ ধরনের অবরোধকে সমালোচকরা বড় ধরনের শাস্তির সঙ্গে তুলনা করেছেন। এদিকে এ ঘটনায় জাহাজের ১৭ জন নাবিককে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে আইডিএফ’র এক মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল পিটার লার্নার বলেন, নাবিকদের দেখে মনে হচ্ছে তারা এ বিষয়ে একেবারেই অবগত নন।