জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা : বিজ্ঞান

আপডেট : ০৭ মার্চ ২০১৪, ১৯:২৩
ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন অনুধাবনমূলক : ২১। স্থলজ উদ্ভিদ প্রথমে কোন প্রক্রিয়ায় পানি শোষণ করে? ক) অভিস্রবণ খ) ব্যাপন গ) প্রস্বেদন ঘ) ইমবাইবিশন উ:ঘ ২২। ব্যাপনকারী পদার্থের অণু-পরমাণুগুলোর গতিশক্তির প্রভাবে কী সৃষ্টি হয়? ক) তাপমাত্রা খ) চাপ গ) ঘনত্ব ঘ) আপেক্ষিক তাপ উ:খ ২৩। কোন প্রক্রিয়ার প্রভাবে শীতকালে গাছের সবুজ পাতা ঝরে যায়? ক) ব্যাপন খ) অভিস্রবণ গ) খনিজ লবণ শোষণ ঘ) প্রস্বেদন উ:ঘ ২৪। নিচের কোনটি পত্ররন্ধ্রের সবচেয়ে কাছাকাছি থাকে? ক) বহিঃত্বকীয় কোষ খ) অন্তঃত্বকীয় কোষ গ) রক্ষীকোষ ঘ) লেটিসেল উ:গ ২৫। নিচের কোনটি কাণ্ডকে সতেজ ও খাড়া রাখতে সাহায্য করে? ক) বিবর্ধন খ) অভিস্রবণ গ) রস অবনমন ঘ) রসস্ফীতি উ:খ ২৬। দুইটি ভিন্ন ঘনত্বের দ্রবণ একত্রে মিশ্রিত হলে কী সংঘটিত হয়? ক) ব্যাপন খ) প্রস্বেদন গ) প্রস্রবণ ঘ) নিরুদন উ:ক ২৭। স্থলজ উদ্ভিদ কী দ্বারা মাটি থেকে পানি ও খনিজ লবণ শোষণ করে? ক) কোষ সৃষ্টিকারী অঞ্চল খ) মূলত্র অঞ্চল গ) এককোষী মূলরোম ঘ) মূলের পশ্চাত্ ভাগ। উ:গ ২৮। বিভিন্ন প্রয়োজনীয় লবণ উদ্ভিদ দেহে কী অবস্থায় জীবকোষে প্রবেশ করে? ক) অপরিবর্তিত অবস্থায় খ) কঠিন অবস্থায় গ) আয়নীয় অবস্থায় ঘ) দ্রবীভূত অবস্থায়। উ:ঘ ২৯। উদ্ভিদ সালোক সংশ্লেষণের সময় কী গ্রহণ করে? ক) কার্বন-ডাই অক্সাইড খ) অক্সিজেন গ) নাইট্রোজেন ঘ) হাইড্রোজেন উ:ক ৩০। নিচের কোন ক্ষেত্রে ব্যাপন প্রক্রিয়া ঘটে? ক) ঘনত্বের ভিন্নতা খ) তাপমাত্রার স্থিরতা গ) ঘনত্ব সমান হওয়া ঘ) চাপের পরিবর্তন হওয়া। উ:ক প্রয়োগমূলক : ৩১। নিচের কোনটি ব্যাপন প্রক্রিয়াকে নির্দেশ করে? ক) তুঁতে পানিতে দ্রবীভূত হওয়া খ) কিসমিসের পানি শোষণ গ) গাছের পানি শোষণ ঘ) মূলরোম দ্বারা পানি শোষণ উ:ক ৩২। উদ্ভিদের মূলরোম দ্বারা শোষিত পানি কী কাজে ব্যবহূত হয়? ক) অভিস্রবণ খ) সক্রিয় শোষণ গ) নিষ্ক্রিয় শোষণ ঘ) বিপাক উ:ঘ ৩৩। উদ্ভিদ মাটিতে দ্রবীভূত খনিজ লবণকে কীভাবে শোষণ করে? ক) আয়ন হিসাবে খ) অণু হিসাবে গ) পরমাণু হিসাবে ঘ) যৌগ উ:ক ৩৪। শুকনো কিসমিস পানিতে ডুবালে কী ঘটে? ক) কিসমিসের ভিতরের দ্রবণ বাইরে আসে। খ) পানি কিসমিসে প্রবেশ করে। গ) পানি ও কিসমিসে দ্রবের আদান প্রদান ঘটে ঘ) কিসমিসের অবস্থা অপরিবর্তিত থাকে। উ:খ ৩৫। প্রস্বেদন পরীক্ষার জন্য গাছকে কোথায় রাখতে হয়? ক) অন্ধকারে খ) ছায়াযুক্ত স্থানে গ) সূর্যের আলোতে ঘ) বৃষ্টিতে উ:গ ৩৬। প্রস্বেদন প্রক্রিয়ার ফলে উদ্ভিদ নিচের কোনটি থেকে মুক্ত হয়? ক) অতিরিক্ত জলীয় বায়ু খ) তাপমাত্রা গ) বাষ্পচাপ ঘ) অতিরিক্ত পানি চাপ উ:ঘ ৩৭। ব্যাপন ও অভিস্রবণ প্রক্রিয়ায় সম্মিলিত জল নিচের কোনটি? ক) সালোক সংশ্লেষণ খ) শোষণ গ) আস্রাবণ ঘ) প্রস্বেদন উ:খ ৩৮। উদ্ভিদে কোষ রসের ঘনত্ব বৃদ্ধি নিচের কোনটি সহায়িকা? ক) অভিস্রবণের খ) অন্ত-অভিস্রবণের গ) ব্যাপনের ঘ) প্রস্বেদনের উ:খ ৩৯। উদ্ভিদের খাদ্য প্রস্তুত ও সরবরাহের ক্ষেত্রে নীচের কোন ক্রমটি সঠিক? ক) মূলকাণ্ডশাখাপাতা খ) মূলকাণ্ডশাখা গ) মূলপাতাশাখাকাণ্ড ঘ) পাতাশাখাকাণ্ডমূল উ:গ ৪০। নীচের কোনটির মাধ্যমে উদ্ভিদ দেহ রসের ঊর্ধ্বমুখী পরিবহন করে? ক) জাইলেম খ) ফ্লোয়েম গ) ভাজক কলা ঘ) স্থায়ী কলা উ:ক