ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশের অর্থনীতি

আপডেট : ০৭ মার্চ ২০১৪, ২১:৩৮
অর্থনৈতিক উন্নয়ন মানে দেশের উন্নয়ন ১৯৭১ সালের পর থেকে আমাদের দেশের অর্থনীতি ক্রমাগত এগুচ্ছে। কিন্তু, তা নানা ধরনের সমস্যার কারণে কাঙ্ক্ষিত মাত্রায় এগুচ্ছে না। সমপ্রতি যে কারণে আমাদের অর্থনীতির অবস্থা শোচনীয় হয়ে পড়েছিল তা হল হরতাল। কারণে-অকারণে হরতাল দেয়া আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর একটি অভ্যাস হয়ে পড়েছে। যাহোক ৫ জানুয়ারির দশম জাতীয় নির্বাচনের পর এখন পর্যন্ত দেশ হরতাল-অবরোধ মুক্ত থাকায় দেশের মানুষ স্বস্তিতে আছেন। দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। কিন্তু বিরোধী দল আবার হরতালের মত দেশের জন্য ক্ষতিকর কর্মসূচি দেয়ার আভাস দিচ্ছেন। এমনিতেই দেশের অর্থনীতিকে পুরনো ধকল সামলাতে বহু বেগ পোহাতে হচ্ছে। এমতাবস্থায় এমন নতুন কর্মসূচি কারও কাম্য নয়। আর সরকারের উচিত বিরোধী দলের সাথে গণতান্ত্রিক আচরণ করা যাতে তারা রাজনৈতিক কর্মসূচির নামে হরতালের মত ধ্বংসাত্মক কর্মসূচি দেয়ার সুযোগ না পায়। ইয়াকুব ফরাজী ৩য় বর্ষ, আইন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ০০০০০০০০০০০ সব বাধা অতিক্রম করে এগিয়ে যাচ্ছে দেশের অর্থনীতি বাংলাদেশ তৃতীয় বিশ্বের একটি উন্নয়নশীল দেশ। কিন্তু রাজনৈতিক অস্থিতিশীলতা দেশের ক্রমাগত উন্নয়নকে বাধাগ্রস্ত করে। বিশেষ করে নির্বাচন ইস্যুকে কেন্দ্র করে এ সংকট আরো ঘনীভূত হয়। তবে বর্তমানে দেশের রাজনৈতিক পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ায় অর্থনীতির চাকা ফের সচল হয়েছে। কিন্তু দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হলে এ ধারা বজায় রাখতে হবে। জনকল্যাণ ও গঠনমূলক রাজনীতির চর্চাই পারে দেশকে আরো উন্নত করতে। আর দেশের সর্বক্ষেত্রে আইনের শাসনকে অগ্রাধিকার দিতে হবে। তাই দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হলে সবাইকে একযোগে কাজ করতে হবে। মো. সাইদুর রহমান এমএস ইন একোয়াকালচার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ। ০০০০০০০০০ প্রাণ ফিরে পাচ্ছে দেশের অর্থনীতি দেশের সার্বিক কর্মকাণ্ডের অনেকটাই নির্ভর করে দেশটির অর্থনৈতিক ব্যবস্থার উপর। বর্তমানে দেশের রাজনৈতিক পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ায় গত বছরের ক্ষতি পুষিয়ে নিয়ে অর্থনৈতিক কাঠামো ঘুরে দাঁড়াতে শুরু করে। কিন্তু, কতদিন এ অবস্থা থাকবে কে জানে ? আবার দেশের রাজনৈতিক অস্থিরতা শুরু হলে সহিংসতার পাশাপাশি ভেঙ্গে পড়বে ক্রমবর্ধমান এ দেশের অর্থনৈতিক ব্যবস্থা। অর্থনীতর স্বার্থে দেশের সকল রাজনৈতিক দলগুলোকে ঐক্যমতে পৌঁছাতে হবে। অর্থনীতির যে প্রাণ ফিরে পেয়েছে কিংবা ঘুরে দাঁড়ানোর প্রবণতা তার জন্য প্রয়োজন সর্বাগ্রে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা। মোফাজ্জল হোসেন মায়া লেভেল-২, সেমিস্টার-১, কৃষি অনুষদ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ। ০০০০০০০০০ বাংলাদেশের অর্থনীতি উন্নয়নশীল বিশ্বের অর্থনীতির সাথে তাল মিলিয়ে ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতির উন্নতির জন্য একটি দেশের রাজনৈতিক অস্থিরতা অবশ্যই ভালো থাকতে হবে। সেক্ষেত্রে বাংলাদেশের অর্থনীতির জন্য সামাজিক ন্যায় বিচারের বাণী জরুরি হয়ে পড়েছে। আমাদের গণতন্ত্র কেবল জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের জন্য নয় বরং আমাদের অর্থনীতিতে প্রবৃদ্ধির একটা বিরাট অংশ সামনের অর্থ বছরে উপকারে আসবে। সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদী উন্নয়নের সাথে সাথে অর্থনৈতিক ব্যবস্থা দীর্ঘস্থায়ী হওয়া উচিত। বর্তমানে বাংলাদেশের অর্থনীতি অনেকাংশে উন্নতির দিকেই ধাবিত হচ্ছে বলে মনে হয়। তবে একটা কথা বিশেষভাবে বলা যায় যে, বাংলাদেশের অর্থনীতির চাকা অনেকাংশে বৈদেশিক বিনিয়োগ ও প্রবাসী আয়ের দ্বারা অর্থনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে। এক্ষেত্রে বর্তমান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় যদি কূটনৈতিক উপায়ে বিদেশি রাষ্ট্রগুলোর সাথে সুসম্পর্ক রাখতে পারে তাহলে আরো বেশি অর্থনীতির প্রবৃদ্ধি অর্জনে সহায়ক হবে। বাংলাদেশের অর্থনীতি দেশজ উত্পাদনের মন্থরতার কারণে সঠিকভাবে ঘুরে দাঁড়াতে পারছে না। দেশজ উত্পাদন বাড়ালে বাংলাদেশের অর্থনীতি আরো বেশি অগ্রগতি অর্জন করবে। বাংলাদেশের অর্থনীতিতে যদি প্রবৃদ্ধির হার অনেক বেশি আকারে বেড়ে যায়, তাহলে হয়তো উন্নয়নশীল দেশের সাথে তাল মিলিয়ে চলা যাবে। মো: জামিউল ইসলাম বি.এ অনার্স, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ কারমাইকেল কলেজ, রংপুর। ০০০০০ বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে হবে গত বছর বাংলাদেশের সরকার ও বিরোধী রাজনৈতিক দলের মধ্যে নির্বাচন ইস্যুতে তুমুল মতানৈক্য বিরাজমান ছিল। এর ফলে একদিকে যেমন দেশের জনগণের জানমালের ক্ষতিসাধিত হয়েছে তেমনি অন্যদিকে দেশের অর্থনৈতিক ব্যবস্থাও ভেঙ্গে পড়েছিল। আবার রাজপথে চলতো ব্যাপক সহিংসতা। কেউ কাউকে কোন ধরনের ছাড় দিতে রাজি নয়। দেশের অর্থনীতির বিষয়ে রাজনীতিবিদদের মাঝেমধ্যেই কোন ধরনের চিন্তা পরিলক্ষিত হয় না। একটি দেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে হলে এর অর্থনৈতিক ব্যবস্থা শক্তিশালী হতে হবে। তবে যেটাই হোক, অজুত সম্ভাবনার এই আমাদের দেশ সকল বাধা-বিপত্তি উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ঘুরে দাঁড়াচ্ছে দেশের অর্থনীতি। এ. এস. সাগর এমএসইন ফিশারিজ ম্যানেজমেন্ট বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।

এ সম্পর্কিত আরও পড়ুন