উপজেলায় গ্রাহকদের নিকট স্বনির্ভর ১ কোটি ৩২ লাখ টাকা পাওনা রয়েছে। ছাপড়হাটী ও রামজীবন ইউনিয়নের দরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বি করে গড়ে তোলার লক্ষ্যে মীরগঞ্জ ও জনতা ব্যাংকের তত্ত্বাবধানে ৫০টি কেন্দ্র সৃষ্টি করে প্রতি কেন্দ্রে ২৫ জন সদস্যকে স্বাবলম্বির জন্য প্রতি সদস্যকে যথাক্রমে ৫ হাজার থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত প্রদান করেন। উক্ত ঋণের টাকা সুদাসলে সাপ্তাহিক কিস্তিতে পরিশোধ করার কথা থাকলেও ঋণ গ্রহীতারা তা পরিশোধ না করায় অনাদায়ী ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ৩২ লাখ টাকা। এব্যাপারে জনতা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপক মেহতাবুর রহমান জানান, সদস্য নেয়া ঋণের কিস্তি বকেয়া পড়ে থাকায় নতুন করে ঋণ প্রদান করা সম্ভব হচ্ছে না।
