বাংলা প্রথমপত্র
মো. সুজাউদ-দৌলা
সিনিয়র প্রভাষক, বাংলা
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
সোনার তরী
জ্ঞানমূলক প্রশ্নোত্তর
১।‘সোনার তরী’ কবিতায় কোন ঋতুর উল্লেখ রয়েছে?
উত্তর : ‘সোনার তরী’ কবিতায় বর্ষা ঋতুর উল্লেখ রয়েছে।
২।ক্ষুরধারা স্রোতের নদী কেমন হয়?
উত্তর : ক্ষুরধারা স্রোতের নদী জলে ভরা হয়।
৩। কবি যেখানে আছেন, সেখানে কয়খানি ছোট ক্ষেত আছে?
উত্তর : কবি যেখানে আছেন, সেখানে একখানি ছোট ক্ষেত আছে।
৪। “পরপারে দেখি আঁকা”—এখানে ‘পরপারে’ দ্বারা কী বোঝানো হয়েছে?
উত্তর :“পরপারে দেখি আঁকা”—এখানে ‘পরপারে’ দ্বারা নদীর অপর পাড়কে বোঝানো হয়েছে।
৫। কবির চারদিকে যে জলের খেলা, তার গতিপথ কীরূপ?
উত্তর : কবির চারদিকে যে জলের খেলা, তার গতিপথ বক্র।
৬। ‘সোনার তরী’ কবিতা দিনের কোন সময়ের বর্ণনা?
উত্তর : ‘সোনার তরী’ কবিতা দিনের প্রথম সময়ের বর্ণনা।
৭। ‘সোনার তরী’ কবিতায় যে গান গায়, তার পেশা কী?
উত্তর : ‘সোনার তরী’ কবিতায় যে গান গায়, তার পেশা মাঝিগিরি।
৮। “দেখে যেন মনে হয় চিনি উহারে”— এখানে কী প্রকাশ পায়?
উত্তর : “দেখে যেন মনে হয় চিনি উহারে” এখানে সন্দেহ প্রকাশ পায়।
৯। ‘সোনার তরী’ কবিতা অনুসারে কবি কোন চরিত্রের প্রতিনিধি?
উত্তর : ‘সোনার তরী’ কবিতা অনুসারে কবি কৃষক চরিত্রের প্রতিনিধি।
১০। ‘সোনার তরী’ কবিতায় ‘তরী’ শব্দটি কতবার ব্যবহূত হয়েছে?
উত্তর : ‘সোনার তরী’ কবিতায় ‘তরী’ শব্দটি চার বার ব্যবহূত হয়েছে।
১১।‘সোনার তরী’ কবিতায় নদীর তীরে কবি কীভাবে পড়ে থাকলেন?
উত্তর : ‘সোনার তরী’ কবিতায় নদীর তীরে কবি শূন্য হয়ে পড়ে থাকলেন।
১২। কী কারণে কবি তরীতে ঠাঁই পাননি?
উত্তর : তরী ছোট হওয়ার কারণে কবি তরীতে ঠাঁই পাননি।
১৩।‘সোনার তরী’ কবিতায় ঘন মেঘ কী ঘিরে ঘোরাফেরা করে?
উত্তর : ‘সোনার তরী’ কবিতায় ঘন মেঘ শ্রাবণের আকাশ ঘিরে ঘোরাফেরা করে।
১৪।‘সোনার তরী’ কবিতায় ‘থরে-বিথরে’— দ্বারা কী বোঝানো হয়েছে?
উত্তর : ‘সোনার তরী’ কবিতায় ‘থরে-বিথরে’—দ্বারা শৃঙ্খলা বোঝানো হয়েছে।
১৫। কবি নৌকার মাঝির কাছে কী কামনা করেছেন?
উত্তর : কবি নৌকার মাঝির কাছে করুণা কামনা করেছেন।
১৬। গান গেয়ে তরী কোথায় আসে?
উত্তর : পারে। (পাড়ে)
১৭। বরষা কখন এলো?
উত্তর : ধান কাটতে কাটতে।
১৮। চারদিকে কী খেলা করছিল?
উত্তর : বাঁকা জল।
১৯। ‘থরে বিথরে’ শব্দের অর্থ কী?
উত্তর : স্তরে স্তরে, সুবিন্যস্ত করে।
২০। পরপারের গ্রামখানি কী দিয়ে মাখা?
উত্তর : তরু ছায়া মসী মাখা।
২১।‘আমি একেলা’ উক্তিটি ‘সোনার তরী’ কবিতায় কতবার ব্যবহূত হয়েছে?
উত্তর : দুইবার।
২২। ‘সোনার তরী’ কবিতায় কতখানি ক্ষেত ছিল?
উত্তর : একখানি ছোট ক্ষেত।
২৩। কাকে দেখে কবির চেনা মনে হয়?
উত্তর : গান গেয়ে তরী বেয়ে আসা মাঝিকে।
২৪। নিরুপায় ঢেউগুলি কয়ধারে ভাঙে?
উত্তর : দুই ধারে।
২৫। সোনার তরী কবিতার প্রথম চরণটি লিখ।
উত্তর : গগনে গরজে মেঘ, ঘন বরষা।
২৬। কবি সোনার তরীর মাঝিকে কূলে এসে কী নিতে বলে?
উত্তর : সোনার ধান।
২৭। ‘সোনার তরী’ কবিতার শেষ লাইনটি কী?
উত্তর : যাহা ছিল নিয়ে গেল সোনার তরী।
২৮। ‘রহিনু পড়ি’ কবি কোথায় পড়ে আছে?
উত্তর : শূন্য নদীর তীরে।
২৯। ভারা ভারা শব্দের অর্থ কী?
উত্তর : বোঝা বোঝা।
৩০। তরু ছায়া মসী-মাখা শব্দের সঠিক অর্থ কী?
উত্তর : গাছপালার ছায়ার কালচে রং মাখা।
