যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত তুরস্কের সাবেক সেনাপ্রধান মুক্তি পেলেন

আপডেট : ০৮ মার্চ ২০১৪, ২১:৫৩
সরকার পতনের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে গতবছর এক রায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত তুরস্কের সাবেক সেনাবাহিনীর প্রধান ইলকার বাসবাগকে মুক্তি দেয়ার নির্দেশ দিয়েছে দেশটির আদালত। শুক্রবার ঐ রায়ে তাকে দ্রুততর সময়ের মধ্যে মুক্ত করে দেয়ার নির্দেশ দেয়া হয়। ইলকার বাসবাগের মানবাধিকার খর্বিত হয়েছে কী না জানতে চেয়ে উচ্চ আদালত রুল জারির একদিন পরই এ রায় আসলো। বাসবাগের আইনজীবী ইলকায় সিজার বলেন, এ রায় খুবই গুরুত্বপূর্ণ। এ রায়ের মাধ্যমে অন্যদের বিষয়েও নতুন করে ভেবে দেখবে আদালত। এমন অনেকেই কারাগারে আছেন যারা সরকার পতনের ষড়যন্ত্র মামলায় কারাগারে মানবেতর জীবন যাপন করছেন। সেখানে অনেকেই গুরুতর স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন।