আইফোনের কেসিংয়ের বৈচিত্র্যময় সংগ্রহ রয়েছে অনেকের কাছেই। তবে ফ্লায়ার ওয়ান যে কেসিংটি তৈরি করেছে, তাকে একটু ব্যতিক্রমই বলতে হবে। এর বিশেষ বৈশিষ্ট্য হলো এতে যুক্ত রয়েছে একটি হিট ক্যামেরা। এর মাধ্যমে বিভিন্ন তাপমাত্রার পার্থক্য বিভিন্ন রঙের মাধ্যমে প্রকাশ পায়। বেশি তাপমাত্রার ক্ষেত্রে হলুদ, অল্প তাপে লাল বা ঠাণ্ডার জন্য পার্পেল প্রভৃতি রঙের বিন্যাস থেকেই বুঝা যায় কোথায় কেমন তাপমাত্রা রয়েছে। এর সাথের ক্যামেরা তাপমাত্রার অবস্থার ছবিও ধারণ করতে পারে, যা ওই নানা রঙেই প্রকাশ পাবে। এ ছাড়া তাপমাত্রার জন্য ভিডিও ধারণও করা যাবে।
