জেনে নিন : থ্রিডি মাসকুলার সিস্টেম

আপডেট : ১১ মার্চ ২০১৪, ২১:৩১
গুগল ক্রোমের একটি এক্সটেনশনের নাম থ্রিডি মাসকুলার সিস্টেম। মানবশরীরের পেশীগুলোকে ত্রিমাত্রিক আকারে প্রদর্শিত হয় এই এক্সটেনশনে। এতে রয়েছে চমত্কার রেজ্যুলেশনের সব ত্রিমাত্রিক গ্রাফিক্স ইমেজ, যা থেকে মানব শরীরের সব পেশীকে দেখা ও জানা যাবে। উইকিপিডিয়া এবং অন্যান্য সাইটের লিংক ও তথ্য থাকবে এখানে। goo.gl/tnovL ঠিকানা থেকে গুগল ক্রোমে যুক্ত করে নেওয়া যাবে এই এক্সটেনশন।