কাবুলে বন্দুকধারীর গুলিতে সুইডিস সাংবাদিক নিহত

আপডেট : ১২ মার্চ ২০১৪, ২০:৪০
আফগানিস্তানের রাজধানী কাবুলের ব্যস্ততম রাস্তায় মঙ্গলবার দুই বন্ধুকধারীর গুলিতে নিলস হরনার নামে এক সুইডিস সাংবাদিক নিহত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা নাজিবুল্লাহ বলেন, ৫১ বছরের নিলস হারমান সুইডিস রেডিওর প্রবাসী সাংবাদিক হিসাবে কাজ করছিলেন কাবুলে। জানুয়ারিতে আত্মঘাতী বোমা হামলায় ২১ জনের নিহত হওয়ার ঘটনার বিষয়ে একটি রেস্টুরেন্টের নিরাপত্তা রক্ষীর সাথে তিনি কথা বলছিলেন। এসময় আফগানিস্তানের ঐতিহ্যবাহী পোশাক পরা দুই ব্যক্তি এসে তাকে গুলি করে দ্রুত পালিয়ে যায়।