বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনকে গ্রেফতারের নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক কর্মচারী ঐক্যজোট নেতৃবৃন্দ। জোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া, শিক্ষক সমিতির সভাপতি কাজী আব্দুর রাজ্জাক, কলেজ শিক্ষক সমিতির সভাপতি প্রিন্সিপাল রেজাউল করিম, মাদ্রাসা শিক্ষক সমিতির মহাসচিব মাওলানা মোঃ দেলোয়ার হোসেন, জোটের অতিরিক্ত মহাসচিব মো. জাকির হোসেন প্রমুখ গতকাল এক যুক্ত বিবৃতিতে বলেন, খন্দকার মোশাররফ হোসেনকে মিথ্যা মামলায় গ্রেফতার করে সরকার বিরোধী রাজনীতিবিদদের আন্দোলনের মাঠ থেকে দূরে রাখার অপকৌশলে লিপ্ত হয়েছে। শিক্ষক নেতৃবৃন্দ অবিলম্বে ড. খন্দকার মোশাররফ হোসেনের নিঃশর্ত মুক্তি দাবি জানান।-প্রেস বিজ্ঞপ্তি
