অচিরেই বাংলাদেশ থেকে তথ্যপ্রযুক্তি খাতের দক্ষ মানবসম্পদ রপ্তানী সম্ভব হবে বলে আশাবাদ জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ, তথ্য ও প্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দীকি। ঢাকার ন্যাশনাল একাডেমি ফর এডুকেশনাল ম্যানেজমেন্ট নায়েমে বাংলাদেশে আইটিইই পরীক্ষার প্রশিক্ষকদের সনদপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহযোগিতায় বিডি-আইটেক আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব কামাল উদ্দিন আহমেদ, জাইকার বাংলাদেশ অফিস প্রতিনিধি তাসোওসি কানাও প্রমুখ। অনুষ্ঠানে ২২ জন আইটিইই প্রশিক্ষককে সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, এই সনদ আন্তর্জাতিক কর্মক্ষেত্রে আইটি পেশাজীবীদের গ্রহণযোগ্যতা আরও বাড়িয়ে দেবে। এশিয়ার ১২টি দেশে মিউচুয়ালি এই পদ্ধতি চালু রয়েছে।
