অধ্যায়:ভাষা
১। ভাষাকে কিসের বাহন বলা হয় ?
ভাবের খ) অন্তরের
গ) ধ্বনির ঘ) কাজের
২। নিচের কোনটির সাহায্যে মানুষ সূক্ষ্মাতি-সূক্ষ্মভাবে মনের ভাব প্রকাশ করতে পারে ?
ক) ইঙ্গিতের সাহায্যে
কণ্ঠধ্বনির সাহায্যে
গ) চিত্রাঙ্কনের সাহায্যে
ঘ) ঘোষ ধ্বনির সাহায্যে
৩। ভাষাকে রূপদান করতে কিসের সাহায্য নিতে হয় ?
ক) বাগধারার খ) ফুসফুসের
বাগযন্ত্রের ঘ) চক্ষু ও বর্ণের
৪। আঞ্চলিক ভাষার অপর নাম কী ?
ক) বিদেশি ভাষা খ) চলিত ভাষা
উপভাষা ঘ) সাধু ভাষা
৫। পৃথিবীর প্রায় কত কোটি মানুষের মাতৃভাষা বাংলা ?
ক) ২৬ কোটি ৩০ কোটি
গ) ৩২ কোটি ঘ) ৩৩ কোটি
৬। মাতৃভাষার বিবেচনায় পৃথিবীতে বাংলায় স্থান কত তম ?
ক) প্রথম খ) দ্বিতীয়
গ) তৃতীয় চতুর্থ
৭। রাষ্ট্রীয় কাজে ব্যবহারের জন্য কোন দেশের সংবিধান স্বীকৃত ভাষাকে বলে—
ক) মাতৃভাষা খ) জাতীয় ভাষা
রাষ্ট্রভাষা ঘ) স্বীকৃত ভাষা
৮। বাংলাদেশের সংবিধানের প্রথম ভাগের কোন অনুচ্ছেদে রাষ্ট্রভাষা বাংলার কথা বলা আছে ?
ক) প্রথম খ) দ্বিতীয়
তৃতীয় ঘ) চতুর্থ
৯। ভাষা কী ?
ভাব প্রকাশের মাধ্যম
খ) ধ্বনির সমষ্টি
গ) উচ্চারণের প্রতীক ঘ) কণ্ঠের উচ্চারণ
১০। মানুষের যোগাযোগের মাধ্যম কোনটি ?
ক) ধ্বনি খ) শব্দ গ) বাগযন্ত্র ঘ) ভাষা
১১। ভাষা বলতে কী বোঝায় ?
অর্থবোধক ধ্বনি সমষ্টি
খ) অর্থহীন ধ্বনি সমষ্টি
গ) ইশারা-ইঙ্গিত ঘ) ছবি
১২। মুখ নিঃসৃত ধ্বনিসমষ্টির অর্থবোধক মিলনে কী গঠিত হয় ?
ক) শব্দ খ) বাক্য ভাষা ঘ) পদ
১৩। পশু বা পাখির ডাককে ভাষা বলা হয় না কেন ?
ক) খুবই সহজ বলে
মানুষ বুঝতে পারে না বলে
গ) মানুষের কাছে দুর্বোধ বলে
ঘ) মানুষের কথা নয় বলে
১৪। বাংলা ভাষায় কত লোক কথা
বলে ?
ক) দশ কোটি খ) পনেরো কোটি
গ) বিশ কোটি ত্রিশ কোটি
১৫্ । বাংলা ভাষা প্রকাশের দুটি প্রধান রূপ বা রীতি কী কী ?
কথ্য-লেখ্য খ) কথ্য-প্রমিত
গ) প্রমিত-লেখ্য ঘ) লেখ্য-আঞ্চলিক
১৬। সাধু ও চলিতরীতি বাংলা কোন রূপে রয়েছে ?
লেখ্য খ) কথ্য
গ) আঞ্চলিক ঘ) উপভাষা
১৭। বাংলা ভাষার রীতি কয়টি ?
দুটি খ) চারটিগ) একটি ঘ) ছয়টি
১৮। বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের জনগণ যে ভাষায় কথা বরে তার নাম কী ?
উপভাষা খ) সাধুভাষা
গ) চলিত ভাষা ঘ) লেখ্য ভাষা
১৮। ভাষার মৌলিক রীতি কোনটি ?
কথা বলার রীতি
খ) লেখার রীতি
গ) বলা ও লেখার রীতি
ঘ) শ্রুতিলিপির রীতি
১৯। কথ্য ভাষারীতি কয়টি ভাগে
বিভক্ত ?
ক) দুটি খ) চারটি গ) একটি ঘ) ছয়টি
২০। বাংলা লেখ্য রীতি কয়টি ?
দুটি খ) চারটি গ) একটি ঘ) ছয়টি
২১। সাধু ভাষারীতিতে কোন পদ বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে ?
ক) সর্বনাম পদ খ) ক্রিয়াপদ
সর্বনাম ও ক্রিয়াপদ
ঘ) বিশেষ্য ও সর্বনাম পদ
২২। কোনরীতি অবলম্বনে চলিত ভাষারীতি গড়ে উঠেছে ?
ক) উপভাষা খ) কোনটিই নয়
গ) আঞ্চলিক কথ্য রীতি
প্রমিত কথ্য রীতি
২৩। চলিত ভাষারীতিতে কোন পদ সংক্ষিপ্ত আকারে ব্যবহূৃত হয় ?
ক) ক্রিয়াপদ সর্বনাম ও ক্রিয়া পদ
গ) বিশেষ্য পদ ঘ) সর্বনাম পদ
২৪। কোন ভাষারীতির পদবিন্যাস সসুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট ?
ক) উপভাষা খ) মিশ্র ভাষা
সাধু ভাষা ঘ) চলিত ভাষা
২৫। সাধু ভাষারতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য উপযুক্ত ?
ক) সহজবোধ্য অপরিবর্তনীয়
গ) কৃত্রিমতাবর্জিত ঘ) সংক্ষিপ্ত
২৬। কোন শব্দগুচ্ছ সাধু ভাষার উদাহরণ ?
তুলা, সহিত খ) জুতো, মাথা
গ) হাত, পাখা ঘ) বুনো, তুলো
২৭। সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি ?
তত্সম খ) বিদেশি
গ) দেশি ঘ) তদ্ভব
২৮। সাধু রীতির বৈশিষ্ট্য কোনটি ?
ক) সংক্ষিপ্ত ক্রিয়া পদ
খ) সংক্ষিপ্ত সর্বনাম পদ
ক্রিয়ার পূর্ণরূপ
ঘ) অব্যয়ের তদ্ভব রূপ
