থাইল্যান্ডে আজ বুধবার থেকে জরুরি অবস্থা প্রত্যাহার হচ্ছে। গত কয়েক সপ্তাহ ধরে সেখানে সরকার বিরোধী উত্তেজনা কমে আসায় এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে দেশটি। সরকারি কর্মকর্তারা জানান, জরুরি অবস্থা উঠিয়ে সেখানে অভ্যন্তরীণ নিরাপত্তা আইন কার্যকর করা হবে। জাতীয় নিরাপত্তা প্রধান প্যারাডর্ন পাটানাথাবুটর মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে জানান, আমরা দেশটিতে জরুরি অবস্থা প্রত্যাহারে সম্মত হয়েছি। সেই সঙ্গে সেখানে জরুরি অবস্থার বদলে অভ্যন্তরীণ নিরাপত্তা আইন বলবত্ করা হবে যা পরবর্তী নির্দেশ দেয়া না পর্যন্ত আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বহাল থাকবে। গত ২২ জানুয়ারি ব্যাংককসহ আশেপাশের প্রদেশগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়। এক্ষেত্রে দেশটির অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় সরকার ব্যাপক ক্ষমতাপ্রাপ্ত হয়।
