গ্যাজেট : গ্রিফিন সারভাইভার

আপডেট : ১৮ মার্চ ২০১৪, ২১:৪৭
নামটা যথেষ্টই আকর্ষণীয়। আইপ্যাডের সর্বশেষ সংস্করণ আইপ্যাড এয়ারের জন্য তৈরি এই কেসিংটি কাজের দিক থেকেও এর নামের সাথে যথেষ্টই সঙ্গতিপূর্ণ। পলিকার্বনেটের সাথে সিলিকন রাবারে তৈরি এই কেসিংটি দৃঢ়তার দিক থেকে সব কেসিংকে ছাড়িয়ে যেতে সক্ষম। আর এর ফলে আইপ্যাডকে পতনসহ সব ধরনের বিপদ থেকেই রক্ষা করবে। অবশ্য আইপ্যাডের পাশাপাশি অ্যামাজনের কিন্ডল এইচডিএক্স ট্যাবলেট পিসির জন্যও পাওয়া যায় এটি। আইপ্যাড বা কিন্ডল ব্যবহারকারীদের জন্য তৈরি গ্রিফিনের এই কেসিংটি দেখতেও যথেষ্টই আকর্ষণীয়।