চারুকণ্ঠে আবৃত্তি সংসদঃ ‘৭১ এর নারী মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানিয়ে ‘মাতার এ অশ্রুধারা’ শীর্ষক আবৃত্তি অনুষ্ঠান, সন্ধ্যা ৭টায়, শিল্পকলা একাডেমীর আবৃত্তি, সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে।
বাংলাদেশ সঙ্গীত পরিবারঃ ৭তম নিয়মিত আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, বিকাল ৫টায়, জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে।
প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান স্মৃতি সংসদঃ প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সকাল সাড়ে ১০টায়, জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স মিলনায়তনে।
বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতিঃ ‘পণ্য পরিবহন শিল্প’ শীর্ষক আলোচনা সভা ও মালিক সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা, বেলা ১১টায়, তেজগাঁও নভো টাওয়ার।
বিশ্বসাহিত্য কেন্দ্রঃ ‘আলোর পাঠশালা’ নামে অনলাইন বইপড়া কর্মসূচির উদ্বোধন, বেলা ১২ টায়, বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তন।
সশস্ত্র বাহিনী বিভাগঃ ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ অনুষ্ঠানের স্টিয়ারিং কমিটির সমন্বয় সভা, সকাল সাড়ে ১০টায়, জাতীয় প্যারেড গ্রাউন্ডে।
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদঃ ১৯৭৪ সালের ১৭ মার্চের শহীদের স্মরণে আলোচনা সভা, বিকাল ৪টায়, শহীদ কর্নেল তাহের মিলনায়তনে।
