গ্রীসে নৌকাডুবিতে সাত অভিবাসীর মৃত্যু

আপডেট : ১৯ মার্চ ২০১৪, ২১:৪৪
গ্রীসের ইজিয়ান সাগরের লেসবোস উপকূলের অদূরে মঙ্গলবার ভোরে এক নৌকা ডুবিতে দুই শিশুসহ ৭ অভিবাসীর প্রাণহানি ঘটেছে। নিখোঁজ রয়েছেন আরো দু’জন। গ্রীসের বন্দর কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার পর সাগর থেকে ৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। জীবিতরা জানান, গ্রীসের কোস্টগার্ড তাদের নৌকাকে দড়ি দিয়ে টেনে দ্রুতগতিতে তুরস্কের বন্দরের দিকে টেনে নিয়ে যাওয়ার সময় তা ডুবে যায়। এ ঘটনার তদন্ত চলছে। আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ভারত মহাদেশের যুদ্ধবিগ্রহ ও দরিদ্র দেশগুলো থেকে পালিয়ে আসা লোকজনের ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে প্রবেশের অন্যতম বন্দর হল গ্রীস। ইউরোপে ঢোকার অগ্রাধিকার রুট হিসেবে গ্রীসের ইজিয়ান সাগর ব্যবহার করে মানব পাচার হয়ে থাকে।