মশকেরও আছে পছন্দ-অপছন্দ

আপডেট : ২১ মার্চ ২০১৪, ২০:৩৫
মশার কামড় খাননি এমন লোক বোধ হয় খুঁজে পাওয়া যাবে না। কিন্তু সত্যিই সত্যিই অনেককে মশা কামড়াতে পছন্দ করে না। মশাও অনেক ক্ষেত্রে ত্বকের ধরন বুঝে কামড়ায়। এমনই একটি ব্যতিক্রমী তথ্য দিয়েছেন মাইক্রোবিয়াল ইকোলজিস্ট রব নাইট। কানাডার ভ্যানকুভারে আয়োজিত এক সেমিনারে তিনি এ তথ্য দেন। নাইট উল্লেখ করেছেন মানুষের ত্বকে ট্রিলিয়ন ট্রিলিয়ন ব্যাকটেরিয়া অথবা মাইক্রোবস (জীবাণু) থাকে। এরা ত্বকে নানা ধরনের কেমিক্যাল তৈরি করে যার অনেকের মধ্যে থাকে মিষ্ট সুবাস। আর মশা যাদের ত্বকে এ ধরনের মিষ্ট সুবাস বা অ্যাট্রাকটিভ স্মেল থাকে এসব মানুষকেই কেবল কামড়াতে পছন্দ করে। আর যাদের ত্বকের গন্ধ মশার পছন্দ নয় তাদের কামড়ায় না। আর এই মজার গবেষণা তথ্যটি প্রকাশিত হয়েছে প্লসওয়ান জার্নালে। লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ