জীববিজ্ঞান
অলোক কুমার মিস্ত্রী)
প্রভাষক ও বন্যপ্রাণী গবেষক
প্রিয় শিক্ষার্থী, আমার শুভেচ্ছা নিও আজ জীববিজ্ঞান বিষয় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেয়া হলো
গুরুত্বসহকারে অনুশীলনের জন্য
সৃজনশীল প্রশ্ন ঃ
অধ্যায়ঃ ০৩ গ্যামেটোজেনেসিস (gametogenesis)
জ্ঞানমূলক প্রশ্ন ঃ উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন ঃ ৪
১। “স্পার্মাটোজেনেসিস একটি বিরামহীন প্রক্রিয়া”- উক্তিটি বিশ্লেষণ কর। *** ২। তিনটি ভ্রুণীয় স্তরের পরিণতি বিশ্লেষণ কর। *** ৩। যৌন জননের ক্ষেত্রে নিষেকের তাত্পর্য আলোচনা কর।** ৪। “ ডিম্বাণু একটি ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হয় ”- উক্তিটি বিশ্লেষণ কর। / ভ্রুণ গঠনে ডিম্বাণুর গুরুত্ব বিশ্লেষণ কর। ** ৫। নিষেক প্রক্রিয়ায় সচল ও নিশ্চল কোষের/ শুক্রাণু ও ডিম্বাণু উত্পাদন প্রক্রিয়া আলাদা আলাদা- উক্তিটির যথার্থতা নিরূপন কর। **
অধ্যায়ঃ ০৪ জীনতত্ত্ব (genetics)
জ্ঞানমূলক প্রশ্ন ঃ ১
১। লিথাল জীন কী ? *** ২। মনোহাইব্রিড ক্রস কী ? ***
৩। ডাই হাইব্রিড ক্রস কী ? *** ৪। টেস্ট ক্রস কী ? **
৫। ব্যাক ক্রস কী ?** ৬। এপিস্ট্যাসিস কী ? ***
৭। মেন্ডেলিজম কী ** ৮। বাহক জীন কী ? ৯। সেক্স লিংকড ইনহেরিট্যান্স কাকে বলে ? ***
অনুধাবনমূলক প্রশ্ন ঃ ২
১। এপিস্ট্যাসিস বলতে কী বুঝ ?? *** ২। টেস্ট ক্রস ও ব্যাক ক্রস বলতে আমরা কী বুঝি ? *** ৩। মেন্ডেলকে জীনতত্ত্বের জনক বলা হয় কেন ? *** ৪। বর্ণান্ধতার দুটি কুফল লেখ। ** ৫। প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের মধ্যে ২ টি পার্থক্য লেখ।
৬। হোমোজাইগাস ও হেটারোজাইগাস বলতে কী বুঝ ?**
৭। মেন্ডেলের পৃথকীকরণ ও স্বাধীন সঞ্চারণের সূত্র বলতে কী বুঝ?** ৮। সেক্স ক্রোমোসোম বলতে কী বুঝ ? *** ৯। সেক্স লিংকড ইনহেরিট্যান্স ব্যাখ্যা কর। **
১০। মেন্ডেলের ১ম ও ২য় সূত্রের মধ্যে মূল পার্থক্য কী ?
প্রয়োগমূলক প্রশ্ন ঃ ৩
১। বর্ণান্ধতা একটি সেক্সলিংকড বৈশিষ্ট্য- জীনতাত্ত্বিক ব্যাখ্যা দাও।/ লাল- সবুজ রংয়ের বর্ণান্ধতা ব্যাখ্যা কর। / বর্ণন্ধতার কারণ ব্যাখ্যা কর। *** ২। প্রাণীর উদাহরণ দিয়ে মেন্ডেলের ২য় (ডাই-হাইব্রিড/ দ্বিসংকর) সূত্রটি চেকার বোর্ডের মাধ্যমে দেখাও। *** ৩। উদাহরণসহ এপিস্টাসিস এর জিনতাত্ত্বিক ব্যাখ্যা দাও।/ জনুতে ১৩ঃ৩ অনুপাতটি কীভাবে সঞ্চালিত হয় তা ব্যাখ্যা কর। ৪। ডায়াবেটিসে আক্রান্ত পিতামাতার সন্তানদের শতভাগের মধ্যে কত ভাগের ডায়াবেটিস হবে তা চেকারবোর্ডের মাধ্যমে দেখাও।
উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন ঃ ৪
১। একজন স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন পুরুষের সাথে একজন বর্ণান্ধ মহিলার বিয়ে হলে জনুতে জিনোটাইপ ও ফিনোটাইপ কী হবে তা বিশ্লেষণ কর। *** ২। লিথাল জীনের প্রভাব মানবকূলের জন্য হুমকি স্বরূপ- এ বিষয়ে তোমার মতামত দাও। **
৩। ডায়াবেটিস আক্রান্ত পিতা-মাতার সন্তানদের ডায়াবেটিস হবার এবং না হবার কারণ বিশ্লেষণ কর। ***
৪। কীভাবে দ্বি-সংকরায়ণের বৈশিষ্ট্যগুলো ৯ঃ৩ঃ৩ঃ১ এর পরিবর্তে ১৩ঃ৩ অনুপাতে পরিলক্ষিত হয়- বিশ্লেষণ কর। **
৫। কীভাবে জীনতত্ত্বের গবেষণার মাধ্যমে আমরা দৈনন্দিন জীবনের চাহিদার উত্কর্ষ সাধন করতে পারি- আলোচনা কর।
অধ্যায়ঃ ৫ কলা ও কলাতন্ত্র
জ্ঞানমূলক প্রশ্ন ঃ ১
১। নিউরণ কী ? *** ২। সিন্যাপস কী ? ***
৩। নিউরাইট কী ? ৪। পেশীকলা কাকে বলে ?
অনুধাবনমূলক প্রশ্ন ঃ ২
১। স্নায়ুকলা বলতে কী বুঝ ? ২। সিন্যাপসের ৪ টি কাজ লেখ।*** ৩। অস্থি ও তরুনাস্থির মধ্যে ৩ টি পার্থক্য লেখ।**
৪। ঐচ্ছিক পেশীতন্তুকে ডোরাকাটা পেশী বলা হয় কেন ?
প্রয়োগমূলক প্রশ্ন ঃ ৩
১। নিউরণের গঠন বর্ণনা কর। *** ২। অস্থি ও তরুনাস্থির মধ্যে ৩ টি পার্থক্য লেখ। ** ৩। ডেনড্রাইটের গঠন বর্ণনা কর।
** ৪। অ্যারিওলার কলা ও শ্বেততন্তুময় যোজককলার কাজ উল্লেখ কর।
উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন ঃ ৪
১। ঐচ্ছিক ও অনৈচ্ছিক পেশীর গঠন ও কাজ উল্লেখ কর।
** ২। যোজক কলার সাধারণ বৈশিষ্ট্য ও কার্যাবলী আলোচনা কর। ৩। অ্যাক্রণ এর উপর ভিত্তি করে নিউরণের শ্রেণিবিন্যাস দেখাও। ৪। স্নায়ুকলা আমাদের দেহে গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত- উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর। **
অধ্যায়ঃ ৬ প্রাণিবৈচিত্র্য ও শ্রেণিবিন্যাস
জ্ঞানমূলক প্রশ্ন ঃ ১
১। Ex-situ সংরক্ষণ কী ? *** ২। Hotspot কী ? **
৩। জীববৈচিত্র্য কী ?** ৪। এককোষী প্রাণী কাকে বলে ?
৫। সিলোম কী ? ** ৬। অসম্পূর্ণ রূপান্তর কী ? **
অনুধাবনমূলক প্রশ্ন ঃ ২
১। ধরিত্রী সম্মেলনের মূলনীতিগুলো লেখ। ***
২। শ্রেণিবিন্যাসের ধাপগুলো কী কী ? ** ৩। জীববৈচিত্র্য সংরক্ষণ বলতে কী বুঝ ? ** ৪। কর্ডাটা পর্বের ৩ টি বৈশিষ্ট্য লেখ। * ৫। লিনিয়াসকে শ্রেণিবিন্যাস বিদ্যার জনক বলা হয় কেন ?
৬। অ্যামিবিয়ার দেহের আকৃতি নির্দিষ্ট নয়- কারণ ব্যাখ্যা কর। ৭। সিলোম ও প্রতিসাম্য বলতে কী বুঝ ? ***
৭। দোয়েল পাখি ও বাঘ কোন উপপর্বের অন্তর্ভূক্ত এবং কেন ব্যাখ্যা কর। ** ৮। মেরুদন্ডের ভিত্তিতে প্রাণী কত ধরনের ও কী কী ?
প্রয়োগমূলক প্রশ্ন ঃ ৩
১। জীববৈচিত্র্য হ্রাসের কারণগুলো লেখ। *** ২। মানুষকে কেন ভার্টিব্রেট উপপর্বের অর্ন্তভূক্ত করা হয়ে ? ব্যাখ্যা কর। ***
৩। জীববৈচিত্র্য সংরক্ষণের উপায়সমূহ উল্লেখ কর। **
৪। প্রাণিদেরকে বিভিন্ন দলে বিভক্ত করার একটি কারণ ব্যাখ্যা কর।
উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন ঃ ৪
১। প্রাণিজগতে শ্রেণিবিন্যাসের প্রয়োজনীয়তা অপরিসীম- এর স্বপক্ষে যুক্তি উপস্থাপন কর। *** ২। সকল মেরুদন্ডীই কর্ডেট কিন্তু সকল কর্ডেট মেরুদন্ডী নয়- উক্তিটি বিশ্লেষণ কর। *** ৩। জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব অপরিসীম- উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর। *** ৪। দোয়েল পাখি ও বাঘ এর শ্রেণিতাত্ত্বিক বৈশিষ্ট্য বিশ্লেষণ কর। ** পরবর্তী অংশ আাাগমীকাল
বাংলা দ্বিতীয়পত্র
স্মৃতিশ সানা, শিক্ষক
এস ও এস হারম্যান মেইনার কলেজ ঢাকা
ব্যাসবাক্যসহ সমাস নির্ণয়
প্রদত্ত শব্দ ব্যাসবাক্য সমাসের নাম
মহাপৃথিবী মহা যে পৃথিবী কর্মধারয়
মিঠাকড়া যা মিঠা তাই কড়া কর্মধারয়
গণমান্য যিনি গণ্য তিনি মান্য কর্মধারয়
গ্নিনি মা যিনি গিন্নি তিনিই মা কর্মধারয়
জীবনপ্রদীপ জীবন রূপ প্রদীপ রূপক কর্মধারয়
জীবন-বারি জীবন রূপ বারি রূপক কর্মধারয়
জীবন-নদী জীবন রূপ নদী রূপক কর্মধারয়
কালসিন্ধূ কাল রূপ সিন্ধু রূপক কর্মধারয়
ক্ষুধানল ক্ষুধা রূপ অনল রূপক কর্মধারয়
দিলদরিয়া দিল রূপ দরিয়া রূপক কর্মধারয়
প্রদত্ত শব্দ ব্যাসবাক্য সমাসের নাম
যৌবন-সূর্য যৌবন রূপ সূর্য রূপক কর্মধারয়
মনমাঝি মন রূপ মাঝি রূপক কর্মধারয়
মোহনিদ্রা মোহ রূপ নিদ্রা রূপক কর্মধারয়
বিষাদসিন্ধু বিষাদ রূপ সিন্ধু রূপক কর্মধারয়
পরানপাখি পরান রূপ পাখি রূপক কর্মধারয়
কাজলকালো কাজলের ন্যায় কালো উপমান কর্মধারয়
কচুকাটা কচুর ন্যায় কাটা উপমান কর্মধারয়
কুসুমকোমল কুসুমের ন্যায় কোমল উপমান কর্মধারয়
তুষারশীতল তুষারের ন্যায় শীতল উপমান কর্মধারয়
বজ্রকঠোর বজ্রের ন্যায় কঠোর উপমান কর্মধারয়
গণতন্ত্র গণ নিয়ন্ত্রিত তন্ত্র মধ্যপদলোপী কর্মধারয়
জ্যোত্স্নারাত জ্যোত্স্না শোভিত রাত মধ্যপদলোপী কর্মধারয়
মৌমাছি মৌ সংগ্রহকারী যে মাছি মধ্যপদলোপী কর্মধারয়
জীবনবীমা জীবন রক্ষার্থে বীমা মধ্যপদলোপী কর্মধারয়
দুধভাত দুধ মিশ্রিত ভাত মধ্যপদলোপী কর্মধারয়
রক্তকমল রক্ত বর্ণের কমল মধ্যপদলোপী কর্মধারয়
ধর্মকার্য ধর্ম বিহিত কার্য মধ্যপদলোপী কর্মধারয়
বাংলা প্রথমপত্র
মোস্তাফিজুর রহমান লিটন সিনিয়র শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ
একটি তুলসী গাছের কাহিনী
১। তুলসী গাছটি কোথায় ছিল?
ক) উঠোনের মাঝাখানে
খ) দেয়ালের পাশে
রান্নাঘরের পেছনে
ঘ) ফটকের বাইরে
২। কলকাতা থেকে কিছু লোক এদেশে চলে এসেছিল কেন?
ক) চাকরির সন্ধানে
দেশভাগের কারণে
গ) দেশ ভ্রমণের লক্ষ্যে
ঘ) দেশপ্রেমের টানে
৩। বাড়িটা তারা কেমন করে দখল করেছে?
ক) লড়াই করে লড়াই না করে
গ) সামরিক উপায়ে ঘ) গায়ের জোরে
৪। আবার হুঙ্কার ছাড়ে কে?
ক) কাদের মোদাব্বের
গ) ইউনুস ঘ) মতিন
৫। কিসের গন্ধ যক্ষ্মার জীবাণু ধ্বংস করে?
ক) ফুলের খ) ড্রেনের
চামড়ার ঘ) মড়ার
৬। মৌলভি ধরনের মানুষ কে?
ক) কাদের খ) মতিন
এনয়েত ঘ) মোদাব্বের
৭।“চব্বিশ ঘণ্টার মধ্যে বাড়ি ছাড়তে হবে।” —এটি কার হুকুম?
ক) পুলিশের খ) সাব ইন্সপেক্টরের
সরকারের ঘ) গৃহকর্ত্রীর
৮। ‘একটি তুলসী গাছের কাহিনী’ গল্পের পরিত্যাক্ত বাড়িটি কোন শহরে অবস্থিত ছিল?
ক) কলকাতা খ) করাচি
গ) চট্টগ্রাম ঢাকা
৯। গুজরাটের উত্তরে অবস্থিত সমুদ্র তীরবর্তী স্থানের নাম কী?
কচ্ছদেশীয় খ) ম্রেচ্ছদেশীয়
গ) ম্যাকলিওড ঘ) হরিদ্বার
১০। পরদিন কোথায় খবরটা ছড়িয়ে পড়লে অনাশ্রিতদের আগমন শুরু হয়?
ক) গ্রামে খ) বিদেশে
শহরে ঘ) মহল্লায়
