ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশের অর্থনীতি

আপডেট : ২৩ মার্চ ২০১৪, ২১:৩৬
অর্থনীতির চাকা সচল রাখার জন্য চাই সুষ্ঠু ব্যবস্থাপনা স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের অর্থনীতির চাকা সচল করার লক্ষ্যে দেশের সরকার ও অর্থনীতিবিদরা চেষ্টা করে যাচ্ছেন। মাঝে বেশ কয়েকবার দেশের অর্থনীতি মাথা তুলে দাঁড়ালেও কখনও প্রাকৃতিক দুর্যোগ কখনও বা রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বার বার তা মুখ থুবড়ে পড়েছে। আর মূলত এই কারণেই স্বাধীনতার এত বছর পরও বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে পরিণত হতে পারেনি। বিগত চার-পাঁচ বছরে দেশের অর্থনীতিতে ব্যাপক উন্নতি ঘটলেও সামপ্রতিক সময় এর রাজনৈতিক অস্থিরতায় অর্থনীতি প্রায় অচল হয়ে পড়েছিল। সমস্ত প্রতিকূলতা কাটিয়ে বর্তমানে ফের দেশের অর্থনীতির চাকা সচল হয়ে উঠেছে। এখন উন্নতির ধারা অব্যাহত রাখার জন্য চাই সুষ্ঠু ব্যবস্থাপনা। এ ক্ষেত্রে রাজনৈতিক স্থিতিশীলতা রাখতে পারে একটি বড় ভূমিকা। সকলের সম্মিলিত প্রচেষ্টার ফলে দেশের অর্থনীতি আবার ঘুরে দাঁড়াতে পারবে। নওসিন জাহান ব্যবসায় প্রশাসন বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট। অর্থনীতি দ্রুত এগিয়ে চলছে অর্থনৈতিক উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন কখনো সম্ভব নয়। এটি দেশের প্রধান চালিকাশক্তি। কিন্তু বিগত এক বছরের হরতাল-অবরোধ আর রাজনৈতিক প্রতিহিংসার কারণে অর্থনীতির মেরুদন্ড ভেঙ্গে গেছে। এখন আবার তা সুস্থ হয়ে উঠছে। বর্তমান পরিস্থিতিতে আমরা এর সুস্থতা কামনা করছি। হরতাল-অবরোধ না হলে কয়েক বছরেই অর্থনীতি আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে। তাই সকলের উচিত ধ্বংসাত্মক কাজ পরিহার করে দেশের উন্নয়নের জন্য এগিয়ে আসা। তাই আমরা সরকার ও বিজ্ঞ অর্থনীতিবিদদের সুদৃষ্টি কামনা করছি। জাহিদুল ইসলাম তারেক অনার্স ১ম বর্ষ ইসলামিক স্ট্যাডিজ বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। স্থিতিশীল রাজনীতিই পারে অর্থনৈতিক উন্নয়নের দ্বার খুলে দিতে স্বাধীনতার ৪৩ বছর পেরিয়ে যাওয়ার পরও দেশের অর্থনীতিতে অচলাবস্থা বিরাজমান। যেখানে বাধার দেয়াল হয়ে দাঁড়িয়েছে দেশের অস্থিতিশীল ও হিংসাত্মক রাজনীতি। কিন্তু, এই সংকটের বেড়াজাল আর কতদিন। অর্থনৈতিক সমৃদ্ধির এক অপার সম্ভাবনার অপেক্ষায় আমাদের দেশ। অর্থনীতির চাকা আজ সচলভাবে ঘুরছে। বেড়ে চলেছে অর্থনৈতিক উন্নয়নের বলয়। একে এগিয়ে নিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ এখনি। সেজন্য সকল রাজনীতিবিদদের উচিত স্ব-স্বার্থে নয়, গণতন্ত্রের স্বার্থে দেশের কাজ করা এবং রাজনীতির সুষ্ঠু চর্চা ও সদ্ব্যবহার করা। এছাড়া, সকলেরই উচিত দেশের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করা। নিখিলেশ দেবনাথ প্রথম বর্ষ, দ্বিতীয় সেমিস্টার ব্যবসায় প্রশাসন বিভাগ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট। ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশের অর্থনীতি, দায়িত্বশীল হতে হবে রাজনীতিবিদদের বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এ দেশে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে অর্থনীতি। এর পিছনে মূল চালিকাশক্তি হচ্ছে শিল্পপণ্য ও কৃষিপণ্য। এর মাধ্যমে পাওয়া যায় গতিশীল অর্থনীতি। এই গতিশীল অর্থব্যবস্থা এখন প্রতিনিয়ত ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক অস্থিরতায়। ক্ষমতাসীনরা প্রতিপক্ষকে ঘায়েল করে ক্ষমতা টিকিয়ে রাখতে চায়, প্রতিপক্ষ এর প্রতিবাদ জানায় হরতাল ও অবরোধের মত হিংসাত্মক কর্মসূচি দিয়ে। যা প্রভাব ফেলে অর্থনীতির মূল চালিকাশক্তির উপর। এই সুযোগে হিংসাপরায়ণ অসাধু লোকেরা বিদেশে অর্থপাচার করে। ব্যাঘাত ঘটায় দেশের অর্থনৈতিক গতিশীলতায়। এজন্য রাজনীতিবিদদের উচিত শান্তিপূর্ণ কর্মসূচি বের করা। মো: শাহ্জালাল হিসাববিজ্ঞান বিভাগ, বি.বি.এ ১ম বর্ষ বি.এম.কলেজ, বরিশাল। বাংলাদেশের অর্থনীতির চাকা সামনের দিকে ঘুরছে বর্তমানে রাজনৈতিক স্থিরতার কারণে বাংলাদেশের অর্থনীতিতে চাঙ্গাভাব দেখা দিয়েছে। স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে এ দেশের তৈরি পোশাক শিল্প ও কল-কারখানা। আমদানি, রপ্তানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এমতাবস্থায় যদি উপজেলা নির্বাচনের পর আবারও রাজনৈতিক অস্থিরতা দেখা দেয় তাহলে বাংলাদেশের অর্থনীতির চাকা আবারও পিছনে ঘুরবে এমনটাই স্বাভাবিক। কারণ, বাংলাদেশের অর্থনীতি এখন রাজনীতিনির্ভর। যতক্ষণ রাজনীতি স্থির থাকে ততক্ষণ অর্থনীতির অবস্থাও ভালো থাকে। আর একটু রাজনৈতিক অস্থিরতা শুরু হলেই ভেঙ্গে পড়ে আমাদের অর্থনৈতিক অবকাঠামো। তাই আমাদের রাজনীতিবিদদের অর্থনীতিকে রাজনীতির বাইরে রেখে রাজনীতি করা উচিত। তাদের মনে রাখা উচিত, আগে দেশ বাঁচানো, পরে দল বাঁচানোর কথা। মো: রুবেল আশ্ওয়ান বি.বি.এ (ব্যবস্থাপনা বিভাগ) ইসলামী বিশ্ববিদ্যালয়

এ সম্পর্কিত আরও পড়ুন