গত ২২ মার্চ বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ)-এর আয়োজনে রাজধানীর র্যাডিসন হোটেলে অনুষ্ঠিত হয়ে গেল ৩য় নেতৃত্ব সম্মেলন। অনুষ্ঠানটির আইসিটি পার্টনার হিসেবে গ্লোবাল ব্র্র্যান্ড অংশগ্রহণ করে। সম্মেলনের পণ্য প্রদর্শনী প্রাঙ্গণে ছিল গ্লোবাল ব্র্যান্ডের একটি প্যাভিলিয়ন। এতে বাংলাদেশে পরিবেশক হিসেবে গ্লোবাল ব্র্যান্ডের বাজারজাত করা আসুস, লেনোভো, ব্রাদার, ডেল, এলজি প্রভৃতি ব্র্যান্ডের পণ্য প্রদর্শিত হয়। আগত অতিথিদেরকে গ্লোবাল ব্র্যান্ডের আমদানীকৃত পণ্য সামগ্রীর সাম্যক ধারণাও দেওয়া হয়।
