মরহুম মুকিতুরের ভবনে প্রধানমন্ত্রী

আপডেট : ২৫ মার্চ ২০১৪, ২১:৩২
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সকালে গণপূর্ত বিভাগের সাবেক প্রধান প্রকৌশলী মরহুম একেএম মুকিতুর রহমানের ধানমন্ডিস্থ বাসভবনে যান। প্রধানমন্ত্রী সেখানে কিছু সময় কাটান এবং মরহুমের স্ত্রী ও পরিবারের শোকাহত সদস্যদের সান্ত্বনা দেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। দেশের খ্যাতিমান পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রীর স্বামী মরহুম ড. এমএ ওয়াজেদ মিয়ার ঘনিষ্ঠ বন্ধু মরহুম মুকিতুর রহমান সোমবার রাতে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ইন্তেকাল করেন।