দেশের স্বাধীনতার ইতিহাস নিয়ে মোবাইল অ্যাপস তৈরি করেছে বিজনেস অ্যাপ স্টেশন। অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য তৈরি ‘ইতি বাংলাদেশ’ শীর্ষক এই অ্যাপটিতে ১৯৪৭ সাল থেকে শুরু করে ১৯৭২ সাল পর্যন্ত স্বাধীনতার ইতিহাসকে তুলে ধরা হয়েছে। ব্রিটিশ ভারতের বিভক্তি থেকে শুরু করে ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তি ও স্বদেশ প্রত্যাবর্তনের ইতিহাস পর্যন্ত তারিখ ও সাল অনুযায়ী টাইমলাইন আকারে ৬৬টি ঘটনার ছবি ও তথ্য রয়েছে এতে। মেন্যুর মাধ্যমে সাল ও তারিখ নির্বাচন করেও এসব ঘটনা ও ছবি দেখা যাবে। এ ছাড়া কনসার্ট ফর বাংলাদেশের সমপূর্ণ অ্যালবাম, মুক্তিযুদ্ধের তথ্যচিত্র, ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস, মুক্তিযোদ্ধাদের শপথ গ্রহণ, বীরাঙ্গনা বাংলাদেশ নিয়ে তথ্যচিত্র, পাকবাহিনীর আত্মসমর্পণসহ ইউটিউবে প্রকাশিত মোট ২২টি ভিডিও অ্যাপটিতে যুক্ত করা হয়েছে। এর ডাউনলোড লিংক: http://goo.gl/EpIY8H।
