গণিত
মোহাম্মদ মুরাদ হোসেন সরকার
শিক্ষক, গণিত
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা
গণিত সৃজনশীল প্রশ্নোত্তর
জে.এস.সি পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। তোমাদের জন্যে আজ প্রথম অধ্যায় প্যাটার্ন থেকে সৃজনশীল প্রশ্ন ও তার সমাধান দেওয়া হলঃ
প্রশ্নঃ নিচের চিত্রগুলো বল দয়ে প্যাটার্ন তৈরি করা হল।
ক) শেষ দুইটি চিত্রের বলের সংখ্যার কোনটি মৌলিক? ২
খ) তালিকায় পাশাপাশি দুইটি পদের পার্থক্য বের কর এবং পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় কর। ৪
গ) দ্বিতীয় চিত্রের বলের সংখ্যার সাথে ২৬ গুণ করে প্রাপ্ত সংখ্যাকে দুইটি ভিন্ন উপায়ে দুইটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ কর। ৪
উত্তর:
ক) শেষ দুইটি চিত্রের বলের সংখ্যা যথাক্রমে ৯ ও ১১
আমরা জানি, ১ এর চেয়ে বড় যেসব সংখ্যার ১ ও সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, সেগুলো মৌলিক সংখ্যা।
যেহেতু, ৯ সংখ্যাটির ১ ও ৯ ছাড়াও অন্য গুণনীয়ক ৩ রয়েছে, \ মৌলিক সংখ্যা নয়।
আবার, যেহেতু, ১১ এর মধ্যে ১১ সংখ্যাটি মৌলিক সংখ্যা।
খ) তালিকায় সংখ্যাগুলো ৩, ৫, ৭, ৯, ১১, ... ...
পার্থক্য ২ ২ ২ ২ ২
লক্ষ্য করি, প্রতিবারে পার্থক্য ২ করে বাড়ছে।
অতএব, পরবর্তী দুইটি সংখ্যা হবে যথাক্রমে (১১+২) = ১৩ ও (১৩+২) = ১৫
গ) দ্বিতীয় চিত্রের বলের সংখ্যা হচ্ছে ৫,
৫ এর সাথে ২৬ গুণ করলে হয় (৫–২৬)= ১৩০
এখন, ১৩০ = ৯ + ১২১
= ৩২ + ১১২
আবার, ১৩০ = ৪৯ + ৮১
= ৭২ + ৯২
পাঠ্যবইয়ের অনুশীলনী-১ এর ৮ নং
সহ-পাঠক্রম সংবাদ
ষষ্ঠ HBL SGHS আন্তঃস্কুল
বিজ্ঞানমেলা ও চিত্র প্রদর্শনী
ঢাকার ঐতিহ্যবাহী সেন্ট গ্রেগরী উচ্চ বিদ্যালয়ের গ্রেগরীয়ান সাইন্স ক্লাব-এর উদ্যোগে তিন দিনব্যাপী HBL SGHS আন্তঃস্কুল বিজ্ঞানমেলা ও চিত্রপ্রদর্শনী-২০১৪, ২৭ মার্চ, বৃহস্পতিবার শুরু হয়েছে। বিকাল ৩:০০টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার প্রদীপ প্লাসিড গমেজ সি.এস.সি মেলার উদ্বোধন করেন। এ সময়ে তিনি বলেন, “প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার জন্য আগামী প্রজন্মকে অবশ্যই বিজ্ঞান মনষ্ক হয়ে গড়ে উঠতে হবে।”
২৯ মার্চ শনিবার ৪:৩০ টায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গ্রেগরীয়ান প্রফেসর ড. আহমদ শফি এবং হাবিব ব্যাংকের আঞ্চলিক মহাব্যবস্থাপক হাবিব ইউসুফ। সভাপতিত্ব করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার প্রদীপ প্লাসিড গমেজ সি.এস.সি।
এবারের মেলায় সেন্ট গ্রেগরী উচ্চ বিদ্যালয়, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস হাইস্কুল, ভিকারুননিসা নূন স্কুল, মতিঝিল আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজ, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কামরুন্নেসা সরকারি বালিকা বিদ্যালয়, বৃটিশ স্টান্ডার্ড স্কুল-এর প্রায় ৭৫০ জন ক্ষুদে বিজ্ঞানীদের মোট ১৮৭টি বিজ্ঞান প্রোজেক্ট স্থান পেয়েছে। মেলা প্রতিদিন বিকাল ৩:০০ টা থেকে ৬:০০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
