মো. মজিবুর রহমান,সহকারি অধ্যাপক
কম্পিউটার শিক্ষা বিভাগ
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ
পিলখানা, ঢাকা।
প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। গত ক্লাসে আমরা প্রথম পত্রের প্রশ্নগুলো দিয়েছিলাম, আজ আমরা দ্বিতীয়পত্রের প্রশ্নগুলো দিলাম।
প্রথম অধ্যায় (ডেটা প্রসেসিং ও সিস্টেম এনালিসিস )
১.সিস্টেম উন্নয়ন চক্র বলতে কি বুঝ ? সিস্টেম উন্নয়ন চক্রের ধাপগুলো নিয়ে আলোচনা কর।
২.সিস্টেম বলতে কি বূঝ ? সিস্টেমের বৈশিষ্ট্য ও উপাদানসমূহের নাম লিখ।
৩.সর্টিং কি ? Selection Sort, Bubble Sort, Quick ও Insertion Sort এর অ্যালগরিদম লিখ উদাহরণসহ।
৪.সার্চিং কি ? লিনিয়ার ও বাইনারি সার্চিং এর অ্যালগরিদম লিখ।
৫.সিস্টেম বিশ্লেষণ কী ? সিস্টেম বিশ্লেষণ টুলসগুলো সম্পর্কে লিখ।
৬. ডেটা কোডিং এর উদ্দেশ্য ও প্রকারভেদ সম্পর্কে লিখ।
দ্বিতীয় অধ্যায় (ডেটাবেজ)
১.এনটিটি, অ্যাট্রিবিউট ও ভ্যালু বলতে কী বুঝায় ? উদাহরণসহ ER ডায়াগ্রাম সম্পর্কে আলোচনা কর।
২.উদাহরণসহ প্রাইমারী কী, কম্পোজিট প্রাইমারি কী ও ফরেন কী সম্পর্কে আলোচনা কর।
৩.ডেটাবেজ মডেল কী ? বিভিন্ন প্রকার ডেটাবেজ মডেল সম্পর্কে বর্ণনা দাও।
৪.ডিষ্ট্রিবিউটেড ডেটাবেজ ও ওয়েব এনাবেল ডেটাবেজ সম্পর্কে বিসতারিত আলোচনা কর।
৫.DDL ও DML বলতে কি বুঝ ? SQL এর গঠন ও ব্যবহার সম্পর্কে লিখ।
তৃতীয় অধ্যায় (ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম প্রোগ্রামিং)
১.One to One, One to Many এবং Many to Many রিলেশন বর্ণনা কর।
২.ফর্ম কি ? ফর্মে বহুল ব্যবহত বিভিন্ন কন্ট্রোলগুলোর নাম ও ব্যবহার লিখ।
৩.রিপোর্ট কি ? রিপোর্ট এর প্রকারভেদ সম্পর্কে লিখ।
চতুর্থ অধ্যায় (ডেটা কমিউনিকেশন ও কম্পিউটার নেটওয়ার্ক)
১.ডেটা কমিউনিকেশন বলতে কি বুঝ ? ডেটা কমিউনিকেশন এর উপাদান সম্পর্কে আলোচনা কর।
২.বিভিন্ন ধরনের ডেটা ট্রান্সমিশন স্পীড নিয়ে আলোচনা কর।
৩.স্থানিক নেটওয়ার্ক (LAN) বলতে কি বুঝায় ? বিভিন্ন ধরণের নেটওয়ার্ক টপোলজি সম্পর্কে চিত্রসহ বিস্তারিত আলোচনা কর।
৪.ফাইবার অপটিক ক্যাবল কী ? ফাইবার অপটিক ক্যাবল এর গঠন ও প্রকারভেদ বর্ণনা কর।
৫.WWW, EMAIL, FTP, HTML, TCP/IP, HTTP, ইন্টারনেট, ইন্ট্রানেট ও এক্সট্রানেট বলতে কি বুঝ?
৬.কম্পিউটার নেটওয়ার্ক কী ? বিভিন্ন ধরনের কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে আলোচনা কর।
পঞ্চম অধ্যায় (ইনফরমেশন সিস্টেম এবং টেকনোলজী)
১.ইনফরমেশন সিস্টেম বলতে কি বুঝায় ? ইনফরমেশন সিস্টেম এর সুবিধা ও অসুবিধাগুলো লিখ।
২.ওয়েব বেজড ইনফরমেশন সিস্টেম সম্পর্কে আলোচনা কর।
৩.ই-কমার্স কী ? ই-কমার্স এর বৈশিষ্ট্য ও ধরন সম্পর্কে আলোচনা কর।
ষষ্ঠ অধ্যায় (মোবাইল ও ওয়্যারলেস কমিউনিকেশন)
১.সেলুলার টেলিফোন সিস্টেম কী ? সেলুলার ফোন প্রযুক্তির প্রকারভেদ সম্পর্কে আলোচনা কর।
২.মোবাইল টেলিফোন জেনারেশনসমূহ (১ জি, ২জি, ৩জি, ৪জি) সম্পর্কে আলোচনা কর।
৩.ওয়াই-ফাই, ওয়াই-ম্যাক্স ও EDGE সম্পর্কে আলোচনা কর।
সপ্তম অধ্যায় (মাল্টিমিডিয়া ও প্রেজেন্টেশন সফটওয়্যার)
১.মাল্টিমিডিয়া কি ? মাল্টিমিডিয়া সিস্টেমের অংশসমূহ ও প্রকারভেদ সম্পর্কে বর্ণনা কর।
২.মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন তৈরীর ধাপসমূহ আলোচনা কর।
৩.ডিজিটাল টেক্সট, গ্রাফিক্স ও ইমেজ এডিটিং বলতে কী বুঝায় ? GIMP ও Paint সম্পর্কে আলোচনা কর।
৪.অ্যানিমেশন বলতে কি বুঝ ? দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক অ্যানিমেশন সম্পর্কে চিত্রসহ আলোচনা কর।
অষ্টম অধ্যায় (প্রোগ্রামিং ডিজাইন ও সি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ পরিচিতি)
১.প্রোগ্রামের ভাষা কি ? বিভিন্ন ধরণের প্রোগ্রামের ভাষা সম্পর্কে আলোচনা কর।
২.ফ্লোচার্টে ব্যবহূত প্রতীকসমূহ অঙ্কন কর ও এদের কাজ লিখ। ফ্লোচার্ট তৈরীর নিয়মাবলী বর্ণনা কর।
৩.প্রোগ্রাম রচনার ধাপসমূহ সম্পর্কে আলোচনা কর।
৪.প্রোগ্রাম ডিজাইন মডেল সম্পর্কে আলোচনা কর।
৫. সেন্টিগ্রেড স্কেলের তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলে প্রকাশের জন্য একটি সি প্রোগ্রাম লিখ।
৬.ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য একটি সি প্রোগ্রাম লিখ।
৭.২টি ধনাত্নক পূর্ন সংখ্যার গ,সা,গু নির্ণয়ের জন্য একটি সি প্রোগ্রাম লিখ।
৮.তিনটি সংখ্যার মধ্যে বড়/ছোট সংখ্যাটি নির্ণয়ের জন্য একটি সি প্রোগ্রাম লিখ।
৯.১টি ধনাত্মক পূর্ন সংখ্যার ফ্যাকটোরিয়াল নির্ণয়ের জন্য একটি সি প্রোগ্রাম লিখ।
