প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা

আপডেট : ৩০ মার্চ ২০১৪, ২১:০৭
প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। সমাপনী পরীক্ষার প্রশ্নে ‘শব্দার্থ লিখন’ থাকবে। তোমাদের অনুশীলনের জন্য ‘ফেব্রুয়ারির গান’ কবিতার কঠিন কঠিন শব্দগুলোর অর্থ দেওয়া হলো। ‘শব্দার্থ লিখন’ মুগ্ধ— বিমোহিত। ঊর্মি — নদী ও সাগরের ঢেউ। ঊর্মিমালা — ঢেউসম। স্রোতস্বিনী — নদী। সমুদ্দুর — সমুদ্র। বাহার — সৌন্দর্য। স্বর্ণলতা— সোনালি রঙের বুনো লতা। প্রতিধ্বনি— বাতাসের ধাক্কায় ধ্বনির পুনরায় ফিরে আসাকে প্রতিধ্বনি বলে। সমাপনী পরীক্ষার প্রশ্নে ‘বানান শুদ্ধ করে লিখন’ অথবা ‘পদ নির্ণয়’ থাকবে। তোমাদের অনুশীলনের জন্য ‘ফেব্রুয়ারির গান’ কবিতার ‘বানান শুদ্ধ করে লিখন’ দেওয়া হলো। ‘বানান শুদ্ধ করে লিখন’ ভুল শুদ্ধ উর্মী ঊর্মি স্রোতশ্বীনি স্রোতস্বিনী ঝরণা ঝরনা গ্রিস্ম গ্রীষ্ম বর্সা বর্ষা স্বর্ন স্বর্ণ ছন্ধ ছন্দ প্রান প্রাণ প্রাথমিক সমাপনী পরীক্ষায় ‘বানান শুদ্ধ করে লিখন’ অথবা ‘পদ নির্ণয়’ থাকবে। তোমাদের অনুশীলনের জন্য নিচে ‘পদ নির্ণয়’ দেওয়া হলো। ‘পদ নির্ণয়’ কর প্রদত্ত শব্দ পদ নির্ণয় গান বিশেষ্য মুগ্ধ বিশেষণ স্রোতস্বিনী বিশেষ্য দান বিশেষ্য বাহার বিশেষ্য তার সর্বনাম ছড়ায় ক্রিয়া সাগর বিশেষ্য নদী বিশেষ্য পাহাড় বিশেষ্য আমার সর্বনাম মধুর বিশেষণ প্রাথমিক সমাপনী পরীক্ষায় প্রশ্নে ‘এক কথায় প্রকাশ’ অথবা ‘ক্রিয়া পদের চলিতরূপ লিখন’ লিখন’ থাকবে। তোমাদের অনুশীলনের জন্য ‘ফেব্রুয়ারির গান’ কবিতা থেকে ‘এক কথায় প্রকাশ’ দেওয়া হলো। ‘এক কথায় প্রকাশ’ প্রদত্ত বাক্য / বাক্যাংশ এক কথায় প্রকাশ সোনালি রঙের বুনো লতা স্বর্ণলতা মায়ের মুখ থেকে শেখা যে ভাষা মাতৃভাষা নদী ও সাগরের ঢেউ ঊর্মি সত্যের জন্য জীবন উত্সর্গ করে যে শহিদ ধ্বনির পুনরায় ফিরে আসা প্রতিধ্বনি