লেনোভো জি৪০০এস ল্যাপটপ

আপডেট : ৩১ মার্চ ২০১৪, ২০:২৪
গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে লেনোভো আইডিয়াপ্যাড জি৪০০এস মডেলের ল্যাপটপ। এতে রয়েছে ২জিবি ডেডিকেটেড ভিডিও মেমোরির গ্রাফিক্স, ৩য় প্রজন্মের ইন্টেল কোরআই৫ প্রসেসর, ১৪.১” ডিসপ্লে, ৪ জিবি র্যাম, ১ টেরাবাইট হার্ডডিস্ক, ডলবি হোম থিয়েটার এইচডি অডিও, স্পিকার, ল্যান, ওয়াই-ফাই, এইচডিএমআই ও ভিজিএ পোর্ট প্রভৃতি। মূল্য ৫২,০০০ টাকা। ফোন :০১৯৭৭৪৭৬৫০১, ৯১৮৩২৯১।