চারুপ্রাঙ্গণের সাধারণ জ্ঞান-প্রতিযোগিতায় এডেটা

আপডেট : ০২ এপ্রিল ২০১৪, ১৯:৪৪
গত ৩১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চারুশিল্পীদের সংগঠন চারুপ্রাঙ্গণের আয়োজনে সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটির অন্যতম পৃষ্ঠাপোষক ছিলো এডেটা। প্রতিযোগিতায় ২৫ হাজার শিক্ষার্থীদের মধ্য থেকে ১০০ জন সঠিক উত্তরদাতাকে নির্বাচন করে এডেটা পণ্য সামগ্রী দিয়ে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম।