ডাটা এনক্রিপ্ট করছে ইয়াহু

আপডেট : ০৩ এপ্রিল ২০১৪, ২০:৩২
গ্রাহকদের সকল তথ্যকে আরও সুরক্ষিত করার উদ্যোগ নিয়েছে ইয়াহু। নতুন এই উদ্যোগে ইয়াহু ডাটা সেন্টার থেকে পাঠানো সকল তথ্য এনক্রিপ্ট করা হবে। ইমেইল ছাড়াও ইয়াহু ডাটা সেন্টার থেকে পাঠানো অন্য সকল তথ্যও এনক্রিপ্ট করা হবে। ইয়াহু হোমপেজ থেকে পাঠানো সার্চের অনুরোধও এনক্রিপ্ট করা হবে। গ্রাহকদের আরও নিরাপত্তা প্রদান করতে ইয়াহুর এই উদ্যোগ বলে জানিয়েছে ইয়াহু।