ডিজিটাল কনটেন্ট এর মাধ্যমে শিক্ষাদান প্রক্রিয়া

আপডেট : ০৪ এপ্রিল ২০১৪, ১৯:২২
ডিজিটাল কনটেন্ট এর মাধ্যমে বর্তমান শিক্ষাদান পদ্ধতির গুরুত্ব অপরিসীম। কম্পিউটার/ল্যাপটপ এর সাহায্যে পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম ব্যবহার করে বিভিন্ন প্রকার স্লাইড তৈরী করে সহজেই এই কনটেন্ট তৈরী করা যায়। আর এই কনটেন্ট এর মাধ্যমে পাঠদানকে করা যায় আকর্ষণীয়। নিম্নে কনটেন্ট এর সাহায্যে পাঠদান প্রক্রিয়ার বিভিন্ন ধাপ আলোচনা করা হলোঃ প্রথমধাপঃ পরিচিতি-শিক্ষক শ্রেণিকক্ষে প্রবেশ করে শিক্ষর্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবে। এক্ষেত্রে সে স্লাইডে বিভিন্ন রকমের ফুল ,দৃশ্য ইত্যাদি দিয়ে শুভেচ্ছা জানাতে পারে। তারপর স্লাইডে শিক্ষক তার নিজের পরিচয় তুলে ধরবে। এরপর স্লাইডে উল্লেখ করবে শ্রেণি এবং বিষয়। দ্বিতীয় ধাপঃ পাঠ শিরোনাম-শিক্ষক শিক্ষার্থীদের পূর্বজ্ঞান যাচাই পূর্বক পাঠ শিরোনাম প্রদর্শন করবে। তৃতীয় ধাপঃ পাঠের উদ্দেশ্য অর্থাত্ আজকের পাঠ শেষে শিক্ষার্থী কোন কোন বিষয় জানতে পারবে তা উল্লেখ থাকবে। চতুর্থ ধাপঃ উপস্থাপন-এখানে শিক্ষক যে অধ্যায় পড়াবেন সেই অধ্যায় সংশ্লিষ্ট বিষয় উপস্থাপন করবেন। এক্ষেত্রে তিনি বিভিন্ন প্রকার চার্ট,মডেল,দৃশ্যপট ব্যবহার করে শিক্ষার্থীদের প্রশ্নোত্তরের মাধ্যমে বুঝিয়ে দিতে পারেন। শিক্ষার্থীরা স্লাইডে দেখে এবং শিক্ষকের উপস্থাপনার মাধ্যমে সহজেই বিষয় আয়ত্ত করতে পারবে। পঞ্চম ধাপঃ মূল্যায়ন-শিখন শেষে শিক্ষার্থী কতটুকু বিষয়বস্তু আয়ত্ত করতে পারল তা যাচাই করার জন্য তাদের কিছু সমস্যা সমাধান করতে দেওয়া হবে। এক্ষেত্রে কাজগুলি একক, জোড়ায় বা দলগত ভাবে দেওয়া যেতে পারে। ষষ্ঠ ধাপঃ বাড়ীর কাজ-সবশেষে শিক্ষক বাড়ীর কাজ দিয়ে শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে শ্রেণিকক্ষ ত্যাগ করবেন।