নোয়াখালীতে যুদ্ধাপরাধ বিচারমঞ্চের মানববন্ধন

আপডেট : ০৪ এপ্রিল ২০১৪, ২১:১৯
যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করা ও জামায়াত-ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে গত বৃহস্পতিবার নোয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে যুদ্ধাপরাধ বিচারমঞ্চ নোয়াখালী জেলা শাখা। ঘন্টাব্যাপী এ মানববন্ধন চলাকালে জেলা আওয়ামী লীগের সদস্য মুক্তিযোদ্ধা মিয়া মো. শাহজাহান, টাউন হলের সেক্রেটারী নাজমুন সাকিব পারভেজ, জেলা যুদ্ধাপরাধ বিচারমঞ্চের আহবায়ক এড. কাজী এবিএম শাহজাহান শাহীন, যুগ্ম আহবায়ক ডা. আবদুস সাত্তার ফরায়েজী, সদস্য সচিব নাছির, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক এড. এমদাদ হোসেন কৈশোর ও লেখক আবু তাহের মির্জাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।