তরুণ সমাজ কি হতাশ

আপডেট : ০৫ এপ্রিল ২০১৪, ২১:৪৬
তরুণরা কাজের মাধ্যমে হতাশাকে দূরে ঠেলে দেবে তরুণরা সমাজের অগ্রপথিক। তারাই দেশকে নিয়ে যাবে শান্তি ও সমৃদ্ধির পথে। তারা তাদের মেধা,মনন ও সৃজনশীলতা দিয়ে দেশকে সামনে থেকে নেতৃত্ব দিবে। অথচ আমাদের তরুণরা আজ দিকভ্রান্ত। তারা নিজেরাই জানে না যে, তাদের মধ্যে কি লুকায়িত আছে। তাদের মধ্যে রয়েছে অমিত প্রতিভা, সম্ভাবনা এবং আরও কত কি। কিন্তু তাদের অজ্ঞতার ফলেই আজ তারা হতাশ। তাই তারুণদেরকে বলব , চল জেগে উঠি। চলো দেখিয়ে দেই পৃথিবীটাকে যে আমরা আর হতাশ নই। আমরা আমাদের কর্মউদ্দীপনা দিয়ে হতাশাকে অনেক দূরে ঠেলে দিয়েছি। আমরা জানি মেঘের আড়ালে সূর্য হাসে। আমাদেরকে মনে রাখতে হবে যে, কোনো কাজই ছোট নয়। কাজ করলেই কাজ হয়। মনোযোগ দিয়ে যেকোনো কাজ করলে আজ হোক কাল হোক সফলতা আসবেই আসবে। মো. ইয়ামিন মাসুম বিবিএ (ইন্টারনিরত) ব্যবস্থাপনা বিভাগ ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। ০০০০০০০০০০০০০ আমরা হতাশ নই কিন্তু আশাবাদীও হতে পারছি না আমাদের দেশের সামগ্রিক অবস্থা দিনকে দিন খারাপের দিকে পরিচালিত হচ্ছে। ছোটবেলা থেকে জেনে আসছি তরুণ প্রজন্ম জাতির কর্নধার। স্বাধীনতার ৪৪ বছর পর এসে আমাদের দেশ কতটুকু এগিয়ে তা হামেশায় বলতে পারি। রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য যে যার মত ইতিহাসকে বিকৃত করে চলেছে। রাজনীতিক দল পরিবর্তনের সাথে সাথে পাল্টে যাচ্ছে দেশের গৌরবময় ইতিহাস। যদি কোন দেশের ইতিহাস নিয়ে নতুন প্রজন্ম দ্বিধাদ্বন্দ্বে ভোগে সেই দেশের সুদূর প্রসারী সুন্দর ভবিষ্যত্ কল্পনা করা অনেকটা অবাস্তব। স্বাধীনতার পর বাঙালি জাতি যে শংকা পোষণ করেছিল যে জাতিগত দাঙ্গা হয়ত বেেঁধ যাবে। সেই শংকা আধুনিক ডিজিটাল বাংলাদেশের পরিলক্ষিত হচ্ছে যা আমাদের মত উন্নয়নশীল দেশে বড়ই বেমানান। গণতান্ত্রিক দেশে সরকারি ও বিরোধীদল থাকবে এবং তাদের মধ্যে সমালোচনার অধিকার থাকবে। কিন্তু আমাদের দেশে যারাই সরকারি দলে থাকেন তারা এমনটা ভেবে নেন যে, তারা যা বোঝে তা আর কেউ বোঝে না। আমাদের মেধাবীগুলো রাজনীতির বলি হচ্ছে প্রতিনিয়ত। সঠিক ও মেধাবী তরুণদের মূল্যায়ন করলে আর রাজনীতিবীদদের মন ও মানসিকা দেশের পক্ষে কাজ করলেই কেবল দেশ নিয়ে হতাশা কথা আমাদের মধ্যে থাকবে না। মো: কোরবান আলী চতুর্থ বর্ষ, ভূগোল ও পরিবেশ বিভাগ, কুষ্টিয়া সরকারি কলেজ , কুষ্টিয়া । ০০০০০০০০০০০০০ জালিয়াতি আর দুর্নীতিমুক্ত দেশ গড়ে তুলতে পারলে তরুণরা হতাশ হবে না মাদক আসক্ত হওয়ার কারণে এদেশের জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে না্ আমরা হতবাক হয়ে যাই। অন্যান্য দেশ হতে কিভাবে মাদকদ্রব্য আমদানি হয়ে থাকে। বাংলাদেশের সরকার প্রতিহত করার জন্য প্রশাসনকে কঠোরভাবে নির্দেশ দেওয়া হোক। উপজেলা নির্বাচনে মানুষ খুন ব্যালেট পেপার ছিনতাই, বাড়িঘর পুড়িয়ে দেওয়া কার্যকলাপ দেখে আমরা খুবই হতাশ হই। স্বাধীন দেশে অরাজগতা সৃষ্টি আমরা কোনভাবে মেনে নিতে পারি না। বিদ্যার মতো অমূল্য ধন পৃথিবীতে কিছু নাই। এটাই নি:সন্দেহ সত্য। আমরা জানি জ্ঞান অর্জন করার কোন বয়সের প্রয়োজন নেই। একজন ব্যক্তি জন্ম থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করতে পারে। বর্তমানে পরীক্ষা প্রশ্ন ফাঁস হওয়ার ঘটনা অহরহ ঘটছে, পি এস সি থেকে শুরু করে অর্নাস মাষ্টার এমনকি নিয়োগ পরীক্ষার ও প্রশ্ন ফাঁস হচ্ছে এতে আমরা তরুণ সমাজ হতাশ। দুর্নীতি মুক্ত দেশ গড়ে তুলতে পারলে তরুণরা হতাশ হবে না। বাংলাদেশ স্বাধীন সার্বভাৈমত্ব রাষ্ট্র। এখানে প্রত্যেক নাগরিকদের অধিকার রয়েছে। সাম্প্রতিক বাংলাদেশে যে সব কার্যকলাপ ঘটছে সেগুলোর সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়া একান্ত কাম্য। আবু বকর ছিদ্দিক এম কম শেষ পবর্ (ব্যবস্থাপনা বিভাগ) গুরুদয়াল সরকারি কলেজ কিশোরগঞ্জ ০০০০০০০০০০০ তরুণ সমাজ রাজনীতিবিদদের মানসিকতা বদলে দেশকে এগিয়ে নিয়ে যাবে বর্তমানে দেশের যে সংকট, এই সংকট কেবল তরুণ সমাজই দূর করতে পারবে। দেশকে এবং দেশের মানুষকে এগিয়ে নিয়ে যাবে সাফল্যের দিকে। তরুণরাই বদলে দেবে দেশের রাজনীতিবিদদের মানসিকতা, দূর করবে রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সমস্যা থেকে শুরু করে সকল সমস্যা। তবে এজন্য তরুণদের পাশে দাঁড়াতে হবে, দেশের শিক্ষক, বুদ্ধিজীবী, সুশীল সমাজ এবং রাজনৈতিক অঙ্গনের মানুষদের। এতে করে রাজনৈতিক পরিস্থিতি যেমন উন্নত হবে, তেমনি দেশও এগিয়ে যাবে। সুতরাং তরুণ সমাজ হতাশ নয়। মো: সজীব বি.বি.এ (অনার্স), ৩য় বর্ষ (ব্যবস্থাপনা বিভাগ) সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ।

এ সম্পর্কিত আরও পড়ুন