ইংরেজি দ্বিতীয় পত্র
এ. এস. এম সাইফুল্লাহ্,সহকারি অধ্যাপক,আইন বিভাগ
অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পরীক্ষক, জাতীয় ্ববিদ্যালয়।
সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা,
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএল.বি (পাস) কোর্সের প্রিলিমিনারী পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদের জ্ঞাতার্থে আমাদের বিষয়ভিত্তিক সাজেশন্স পরিক্রমা। আজকে আমরা চুক্তি ও টর্ট আইন সম্ভাব্য প্রশ্নাবলী সম্পর্কে সাজেশন আকারে আলোচনা করব।
বিষয়: চুক্তি ও টর্ট আইন
‘ক’ - বিভাগ: চুক্তি আইন (৩টি প্রশ্নের উত্তর দিতে হবে)
টীকা লিখ: (ক) আনুষ্ঠানিক চুক্তি; (খ) প্রায় চুক্তি; (গ) বীমা চুক্তি; (ঘ) বাজী চুক্তি; (ঙ) জিম্মা চুক্তি; (চ) প্রতারণা; (ছ) জিম্মাদারী; (জ) আইনগত ক্ষতি; (ঝ) অবহেলা;
(ঞ) ড্যামনাম সাইন ইনজুরিয়া।
১. চুক্তিভঙ্গ বলতে কি বুঝ? নির্ধারিত ক্ষতিপূরণ ও জরিমানার মধ্যে পার্থক্য নির্ণয় কর।
২. চুক্তিভঙ্গের দরুন ক্ষতিগ্রস্ত ব্যক্তি কি কি প্রতিকার পেতে পারে তা ব্যাখ্যা কর।
৩. প্রস্তাব ও প্রস্তাব গ্রহণ এর প্রত্যাহার সম্পর্কিত নিয়মাবলী আলোচনা কর। প্রস্তাব গৃহীত হওয়া পর্যন্ত উহা কোন আইনসঙ্গত অধিকার সৃষ্টি করে না, কারণ উক্ত প্রস্তাব নস্ফিল হইতে পারে। - ব্যাখ্যা কর।
(ক) প্রতিদানের সংজ্ঞা দাও। একটি চুক্তিতে প্রতিদানের গুরুত্ব ব্যাখ্যা কর। প্রতিদানের শ্রেণিবিভাগ আলোচনা কর। প্রতিদান ব্যতীত সম্মতি কখন্ বৈধ হয়?
(খ) “একটি চুক্তি সম্পাদনে চুক্তির প্রতিদানটি বাস্তব হতে হবে কিন্তু যথেষ্ট নাও হতে পারে” - আলোচনা কর।
“যখন কোন চুক্তিতে জবরদস্তি, প্রতারণা বা মিথ্যা বর্ণনা দ্বারা সম্মতি আদায় করা হয়, তখন অনুরূপভাবে যে পক্ষের সম্মতি আদায় করা হয়েছিল, সেই পক্ষের ইচ্ছানুসারে চুক্তিটি বাতিলযোগ্য” - এই বিধির কোন ব্যতিক্রম আছে কি?
(ক) অনুচিত প্রভাব কি? অনুচিত প্রভাব ও বল প্রয়োগের মধ্যে পার্থক্য দেখাও।
(খ) অনুচিত প্রভাবের কারণে একটি চুক্তি পরিহারের ক্ষেত্রে কি কি প্রমাণ করতে হয়? অনুচিত প্রভাবের ক্ষেত্রে কার উপর প্রমাণের দায় বর্তায়? অনুচিত প্রভাবের ফলাফল আলোচনা কর।
মিথ্যা বর্ণনা কি? উদাহরণসহ প্রতারণা ও অসত্য বিবরণ দানের মধ্যে পার্থক্য নির্ণয় কর।
পার্থক্য দেখাও:
(ক) ঘটনা নির্ভর চুক্তি ও বাজী চুক্তি;
(খ) প্রতারণা ও মিথ্যা বর্ণনা;
(গ) বাতিল ও বাতিলযোগ্য চুক্তি;
(ঘ) সম্পাদিত ও সম্পাদ্য চুক্তি;
(ঙ) অকার্যকরী ও বেআইনী চুক্তি।
‘খ’ - বিভাগ: টর্ট আইন
(২টি প্রশ্নের উত্তর দিতে হবে)
টীকা লিখ:(ক) আইনগত ক্ষতি; (খ) ড্যামনাম সাইনি ইনজুরিয়া; (গ) অনধিকার প্রবেশ; (ঘ) প্রেসক্রিপশন; (ঙ) পরম দায় ও পরার্থ দায়; (চ) জনগণের উত্পাত; (ছ) রূপান্তর; (জ) রেস ইসপা লকুইটার; (ঝ) সায়েন্টার বিধি;
(ঞ) ভলেনটি নন ফিট ইনজুরিয়া।
১.কোন কোন জিনিসের উপর ভিত্তি করে টর্ট আইনের বিকাশ ঘটে? টর্টের দায়-দায়িত্ব সৃষ্টির জন্য প্রয়োজনীয় উপাদান কি কি? টর্ট ও ফৌজদারী অপরাদের মধ্যে পার্থক্য কি?
২.উত্পাতের সংজ্ঞা দাও। কোন কোন ক্ষেত্রে সাধারণ উত্পাত ব্যক্তিগত উত্পাতে পরিণত হয়? পাবলিক ও প্রাইভেট উত্পাতের মধ্যে পার্থক্য কি? কোন কোন ক্ষেত্রে একজন ব্যক্তি সর্বসাধারণের বিরুদ্ধে উত্পাতের জন্য মামলা রতে পারে?
৩.অবৈধ আটকের সংজ্ঞা দাও। উহার উপাদানসমূহ বর্ণনা কর। অবৈধ আটকের মোকদ্দমায় বিবাদীর পক্ষে কোন কোন ধরনের জবাব গ্রহণের সুযোগ থাকে? অবৈধ আটকের মোকদ্দমায় বাদীকে কি কি প্রমাণ করতে হয়?
(ক) মানহানি বলতে কি বুঝ? মানহানির উপাদানগুলো কি? মানহানির ক্ষেত্রে বাদীর কোন অধিকারে হস্তক্ষেপ করতে হয়?
(খ) মানহানির ক্ষেত্রে আত্মপক্ষ সমর্থনের পন্থাগুলি কি কি? মানহানির মোকদ্দমায় বিবাদী পক্ষ আত্মপক্ষ সমর্থনে কি কি জবাব দিতে পারে তা বর্ণনা কর।
গ) অসাবধানতার সংজ্ঞা দাও। অসাবধানতার অভিযোগে আনীত মামলায় বাদীকে কি প্রমাণ করতে হবে? অসাবধানতার জন্য ক্ষতিপূরণের মামলায় বাদী আংশিক অসাবধানতা বিবাদীর প্রতিরক্ষার্থে সহায়ক হয়?
(ক) ট্রেসপাস এ্যাব ইনিসিও বলতে কি বুঝ? আক্রমণ ও হুমকির মধ্যে পার্থক্য নির্ণয় কর।
(খ) ‘ক’ এবং ‘খ’ ঝগড়ায় লিপ্ত। জগড়ার এক পর্যায়ে ‘ক’ তার শার্টের হাতা গুটিয়ে ‘খ’ কে বলে যে এখন যদি পার্থনার সময় না হতো তবে সে তাকে উচিত শিক্ষা দিত। ‘খ’ কে উপদেশ দাও।
