শ্রেণীকক্ষে মাল্টিমিডিয়ার ব্যবহার নিশ্চিত এবং কার্যকর করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মনিটরিং ও মেন্টরিং কার্যক্রম উদ্বোধন করা হয়েছে গত ৬ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে। শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এসএম আশরাফুল ইসলাম এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম। এ ছাড়াও মাঠপর্যায়ের কর্মকর্তারা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যোগ দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার। অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগামের সহায়তায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে দেশব্যাপী স্থাপিত মাল্টিমিডিয়া ক্লাসরুমগুলো কীভাবে চলবে, তার মনিটরিং ও মেন্টরিং নিয়েই এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো।
