প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা

আপডেট : ০৮ এপ্রিল ২০১৪, ১৯:৩১
কখন থেকে মহাস্থানগড় বাংলার ইতিহাসের সাক্ষ্য বহন করছে? বাংলাদেশ ও বিশ্বপরিচয় হিমন এডওয়ার্ড গমেজ সহকারি শিক্ষক সেন্ট গ্রেগরী’জ হাই স্কুল, ঢাকা প্রিয় শিক্ষার্থীরা শুভেচ্ছা জানবে, অধ্যায়ের সর্বোচ্চ প্রস্তুতির জন্য আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের তৃতীয় অধ্যায়ের এক কথায় উত্তর বা জ্ঞান স্তরের প্রশ্নসমূহ দেওয়া হলো। প্রস্তুতি ভালো করার জন্য অবশ্যই পাঠ্যবইটি ভালোভাবে পড়তে হবে। কারণ এক কথায় উত্তর প্রস্তুত করে যদি অধ্যয়ন করো তবেই যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নসমূহের উত্তর করতে পারবে। তাই তোমাদের জন্য বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নির্দশন অধ্যায়ের এক কথায় প্রশ্নের উত্তর তোমাদের জন্য দেওয়া হলো- তৃতীয় অধ্যায় বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নির্দশন এক কথায় উত্তর দাও/ জ্ঞানস্তরের প্রশ্ন: প্রশ্ন :আমাদের প্রিয় মাতৃভূমির নাম কী? উত্তর: বাংলাদেশ। প্রশ্ন :কোন দেশের ইতিহাস ও ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ? উত্তর: বাংলাদেশ। প্রশ্ন :দীর্ঘদিন থেকে এদেশে কেমন জাতি ও ধর্মের মানুষ বসবাস করে আসছে? উত্তর: বিভিন্ন জাতি ও ধর্মের প্রশ্ন :দেশের বিভিন্ন স্থানে কী রয়েছে? উত্তর: নানা নির্দশন। প্রশ্ন:বাংলাদেশের বিশেষ খ্যাতনামা ঐতিহাসিক স্থানের নাম কী? উত্তর: মহাস্থানগড়। প্রশ্ন :কখন থেকে মহাস্থানগড় বাংলার ইতিহাসের সাক্ষ্য বহন করছে? উত্তর: খ্রিস্টপূর্ব চার শতক থেকে পরবর্তী পনেরো শত বছরের বেশি সময়কালের। প্রশ্ন :মহাস্থানগড়ে কী কী রয়েছে? উত্তর: বাংলাদেশের প্রাচীনতম ও বৃহত্নগর ’পুণ্ড্রনগর’ এর ধবংসাবশেষ। প্রশ্ন :মৌর্য আমলে কী প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর: ’পুণ্ড্রনগর’ প্রশ্ন :‘পুণ্ড্রনগর’ কোন নদীর তীরে অবস্থিত? উত্তর: করতোয়া। প্রশ্ন :করতোয়া নদীর কোন তীরে মহাস্থানগড় অবস্থিত? উত্তর: পশ্চিম তীরে। প্রশ্ন :মহাস্থানগড়ের মাটি খুঁড়ে কী উদ্ধার করা হয়েছে? উত্তর: ঐতিহাসিক নিদর্শন। প্রশ্ন :ব্রাহ্মী শিলালিপি কোথায় পাওয়া গেছে? উত্তর: মহাস্থানগড়ে। প্রশ্ন:বাংলার প্রাচীনতম শিলালিপির নাম কী? উত্তর: ব্রাহ্মী শিলালিপি। প্রশ্ন :কোথায় গোবিন্দ ভিটা , লক্ষীন্দরের মেধও গোকুল মেধ নামে ধর্মীয় পুরার্কীতি রয়েছে? উত্তর: মহাস্থানগড়ে। প্রশ্ন:কোথায় প্রাচীনকালের একটি দুর্গ ভাঙা অবস্থায় এখনো দেখতে পাওয়া যায়? উত্তর: মহাস্থানগড়ে। প্রশ্ন :মহাস্থানগড়ের দূর্গটির পূর্বদিকে এবং অপর তিন দিকে কিসের চিহ্ন রয়েছে? উত্তর: পূর্বদিকে করতোয়া নদী এবং অপর তিন দিকে চওড়া খাদের চিহ্ন রয়েছে। প্রশ্ন :দুর্গের ভিতরে কীসের খণ্ড রয়েছে? উত্তর: পাথরের খণ্ড। প্রশ্ন :কী পাথরে নামে এক টুকরা বিশেষ ধরনের পাথর পাওয়া গেছে? উত্তর: খোদাই পাথর নামে। প্রশ্ন :খোদাই পাথরেরর লম্বা ও চওড়া কত মিটার? উত্তর: ৩.৩৫ মিটার লম্বা এবং ০.৯১ মিটার চওড়া। প্রশ্ন :মহাস্থানগড়ের দক্ষিণ পূর্ব- কোণে মুঘল আমলের নির্মিত কী রয়েছে? উত্তর: এক গুম্বুজের একটি মসজিদ। প্রশ্ন:নরসিংদী জেলার পাশাপাশি গ্রাম দুটির নাম কী? উত্তর: ওয়ারী ও বটেশ্বর। প্রশ্ন :নরসিংদী জেলার কোথায় গুরুত্বপূর্ণ প্রত্নস্থলের সন্ধান পাওয়া গেছে? উত্তর: ওয়ারী ও বটেশ্বরে। প্রশ্ন :প্রত্নস্থলের সন্ধান প্রাপ্ত জায়গাটি কী নামে পরিচিত? উত্তর: ওয়ারী ও বটেশ্বর।