এইচএসসি’র তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

আপডেট : ০৮ এপ্রিল ২০১৪, ১৯:৩১
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রকাশ কুমার দাস প্রভাষক, কমিপউটার শিক্ষা মোহাম্মদপুর প্রিপারেটরী গার্লস কলেজ, ঢাকা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চতুর্থ অধ্যায়- ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML থেকে কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো। আশা করি তোমরা প্রতিটি লেখা সংগ্রহ করে মনোযোগ সহকারে পড়বে। প্রশ্ন-১। ওয়েব সাইট বলতে কী বুঝ? উত্তর: কোনো ওয়েব সার্ভারে রাখা ওয়েব পেজ, ছবি, অডিও, ভিডিও ও অন্যান্য ডিজিটাল তথ্যের সমষ্টিকে ওয়েবসাইট বুঝায়, যা ইন্টারনেট বা ল্যানের মাধ্যমে প্রবেশ করা যায়। ওয়েব পেজ মূলত একটি HTML ডকুমেন্ট, যা HTTP প্রোটোকলের মাধ্যমে ওয়েব সার্ভার থেকে ইন্টারনেট ব্যবহারকারীর ওয়েব ব্রাউজারে স্থানান্তরিত হয়। প্রশ্ন-২। ওয়েব সাইটের কাঠামো কাকে বলে? উত্তর: যে অবকাঠামোতে একটি ওয়েব সাইটের সকল তথ্য উপস্থাপন করা হয় তাকে ওয়েব সাইটের কাঠামো বলা হয়। ওয়েব সাইটের কাঠামো তিনটি অংশে বিভক্ত। যথা— ১. মূল পেজ ২. মূল সেকশন ও ৩. উপ সেকশন। প্রশ্ন-৩। ওয়েব সাইট কাঠামোর বর্ণনা দাও। উত্তর: ওয়েব সাইটের কাঠামো তিনটি অংশে বিভক্ত। যথা— ১. মূল পেজ ২. মূল সেকশন ও ৩. উপ সেকশন। নিচে এদের বর্ণনা দেওয়া হলো: ১. মূল পেজ : মূল পেজ ব্রাউজার শুরুতে লোড করে। মূল পেজ হলো এক ধরনের সূচি। এই পেজে মূল প্রোগ্রাম, ব্যানার, অ্যানিমেশন যুক্ত থাকে। এখানে মেনু তৈরি করে অন্যান্য পেজের সাথে যুক্ত করা থাকে। ২. মূল সেকশন : মূল পেজের পরের ওয়েব পেজগুলোকে মূল সেকশন বলে। মূল সেকশন কয়েকটি পেজ নিয়ে গঠিত হয়। ৩. উপ সেকশন : মূল সেকশন আবার অনেকগুলো পেজের সাথে যুক্ত থাকে। মূল পেজ থেকে মূল সেকশন এবং মূল সেকশন থেকে উপ সেকশনে পেজের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে এবং লেখার পরিমাণও বাড়তে থাকে। প্রশ্ন-৪। HTMLকী? উত্তর: HTML এর পূর্ণরূপ Hyper Text Markup Language। ওয়েব পেজ তৈরিতে একটি সাধারণ এবং সবচেয়ে বহুল ব্যবহূত ল্যাংগুয়েজ হচ্ছে HTML। এই ল্যাংগুয়েজের মাধ্যমে WWW এর বিভিন্ন ধরনের উপাদান ও উপকরণ তৈরি করা যায়। এটি একটি বহুমুখী ল্যাংগুয়েজ। ইন্টারনেট, ইন্টারনেটে পেজ ও সাইট তৈরিতে HTML ব্যবহূত হয়। HTML হচ্ছে SGML বা Standard Generalized Markup Language এর উন্নত সংস্করণ। সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত European Particle Physics Laboratory এর CERN (The European Center for Nuclear Research) এই ইন্টারনেটে তথ্য বিতরণের বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা নিয়ে কাজ করার সময় HTML তৈরি করেন। প্রশ্ন-৫। HTMLএর সুবিধা ও অসুবিধাগুলো লিখ। উত্তর: HTML-এর অনেক ধরনের সুবিধা রয়েছে। যেমন- ১. সহজে ব্যবহার করা যায়। ২. এর দ্বারা তৈরিকৃত পেজ সহজে লোড হয়। ৩. প্রতিটি ব্রাউজার HTML সমর্থন করে। ৪. শেখা ও ব্যবহার করার পদ্ধতি সহজ। ৫. এটি সবার জন্য বিনামূল্যে উন্মুক্ত। ৬. এর দ্বারা সহজে আকর্ষণীয় ওয়েব পেজ তৈরি করা যায়। HTML-এর অনেক ধরনের অসুবিধা রয়েছে। যেমন- ১. এর দ্বারা স্ট্যাটিক ওয়েব পেজ তৈরি করা যায় কিন্তু ডাইনামিক পেজ তৈরি করা যায না। ২. সাধারণ ওয়েব পেজ তৈরির জন্য প্রচুর কোড লিখতে হয়। ৩. বড় কোড লেখাযুক্ত ওয়েব পেজ চালানো বেশিরভাগ ক্ষেত্রে জটিলতার সৃষ্টি হয়। ৪. এর নিরাপত্তা ব্যবস্থা খুব দুর্বল।