গতকাল পাইওনিয়ার ফুটবল লিগে আক্কু ফুটবল একাডেমী ৮-০ গোলে হারিয়েয়ে তেজগাঁও ফুটবল একাডেমীকে। আদিল ৪, আবিদ ২, মাহবুব ২ গোল করেন। চট্টগ্রামের কল্যাণ সংঘ ৫-১ গোলে সোনারগাঁও ফুটবল একাডেমীকে হারিয়েছে। বিজয়ী দলের তপু ৩, আসিল ২ এবং বিজিত দলের হাসু গোল করেন। বনির একমাত্র গোলের উপর ভর করে খিলগাঁও জাগরণী সংসদ হারিয়েছে মুরাপাড়া স্পোর্টিং ক্লাবকে। ব্ল্যাক লিওপেট্রা ক্লাব ৪-০ গোলে হারিয়েছে মগবাজার ক্রীড়া চক্রকে। ভুলু ২, লেমন ও জিয়ান ১টি করে গোল করেন।
লালবাগ একতা সংঘ ২-১ গোলে আব্দুল লেন দলকে হারিয়েছে। বিজয়ী দলের চন্দন, কল্লোল এবং বিজিত দলের নাসিম গোল করেন।
লুত্ফর রহমান ফুটবল একাডেমী ৩-০ গোলে মাজদাইল যবি সংঘকে হারায় মেনন ২ এবং কামাল গোল করেন।
হাসনাবাদ স্পোর্টিং ক্লাব ও জুরাইন ফুটবল একাডেমী গোল শূন্য ড্র করে। লালবাগ তরুণ সংঘ ও উত্তরণ যুব সংঘ ১-১ গোলে ড্র করেছে। ফারহান ও জুলু গোল করেন।
