বাংলাদেশে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপ থেকে সেমিফাইনালের আগেই ছিটকে পড়ায় কোচ রাসেল ডোমিঙ্গো এবং অধিনায়ক ফ্যাফ ডু প্লে¬সিসের সমালোচনা করেছেন সাবেক দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ড্যারিল কালিনান। কালিনান বলেন, টি-২০ বিশ্বকাপ সেমিফাইনালে ভারতের কাছে হেরে বিদায় নেয়া মানে সীমিত ওভারের বড় কোন টুর্নামেন্টে একাদশতম বার সেমিফাইনাল থেকে বিদায় নিল দক্ষিণ আফ্রিকা। স্পোর্টস ২৪ ওয়েবসাইটে প্রকাশিত খবরানুযায়ী কালিনান বলেন, দক্ষিণ আফ্রিকা মাত্র একবারই ১৯৯৮ সালে বাংলাদেশে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছে। ডোমিঙ্গো এবং ডু প্লে¬সিসের কঠোর সমালোচনা করে কালিনান বলেন, এই কোচ এবং অধিনায়ক দলকে সামনের দিকে এগিয়ে নিতে পারবে না- দক্ষিণ আফ্রিকা যত তাড়াতাড়ি এটা বুঝতে পারবে ততই মঙ্গল। দক্ষিণ আফ্রিকা দলের কৌশলেরও কালিনান সমালোচনা করেন বলে রিপোর্টে উল্লে¬খ করা হয়। তিনি বলেন এবি ডি ভিলিয়ার্সকে ৫ নম্বরে ব্যাট করতে পাঠানো এবং শেষ ওভারে ডেল স্টেইনকে বোলিং আক্রমণে আনার কারণেই তারা হেরেছে।-বাসস
