আবার বিয়ে করলেন ব্রেট লি

আপডেট : ০৮ এপ্রিল ২০১৪, ২২:০১
দ্বিতীয়বারের মত বিয়ে করলেন সাবেক অস্ট্রেলিয়ান পেসার ব্রেট লী। এক বছর চুটিয়ে প্রেম করার পর বান্ধবী ল্যানা এন্ডারসনকে বিয়ে করেছেন লী। নিউ সাউথ ওয়েলসের সীফোর্থে নিজের নতুন বাড়িতে ঘরোয়া এক উত্সবের মাধ্যমে গত সপ্তাহে বান্ধবীকে বিয়ে করেন ডান হাতি ফাষ্ট বোলার ৩৭ বছর বয়সী লী। ইতোপুর্বে ২০০৬ সালে এলিজাবেথ কেম্পকে বিয়ে করলেও ২০০৮ সালে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। সাবেক স্ত্রীর ঘরে লীর একটি পুত্র সন্তান রয়েছে। গত বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ষষ্ঠ আসরে কোলকাতা নাইট রাইডার্সের হয়ে সর্ব শেষ ক্রিকেট খেলেছেন তিনি। তবে আইপিএলের সপ্তম আসরে কোন দলেই ঠাই পাননি লী। বাসস