বাংলাদেশ দাবা ফেডারেশনের উদ্যোগে এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক স্কুল দাবা গতকাল মঙ্গলবার জেলা ক্রীড়া সংস্থার মিলনায়তনে শুরু হয়েছে। চট্টগ্রাম নগরীর ২৭টি স্কুলের ১৪৮ জন স্কুল দাবাড়ু প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। বালক গ্রুপে ১১৫ জন এবং বালিকা গ্রুপে ৩৩ জন দাবাড়ু স্লুইস লিগ পদ্ধতিতে প্রতিদ্বন্দ্বিতা করছে। ৭ রাউন্ডের এই প্রতিযোগিতা শেষ হবে আগামী ১২ এপ্রিল।
