ল্যাপটপের ব্যাটারির চার্জ খরচে অন্যতম মূল ভূমিকা রেখে থাকে এর ডিসপ্লে। যে কারণে সাধারণত তুলনামূলকভাবে ছোট আকৃতির ল্যাপটপে ব্যাটারি ব্যাকআপ বেশি পাওয়া যায়। আবার বেশি ছোট আকারের ল্যাপটপ সিনেমা দেখা বা গেম খেলার জন্য সুবিধাজনক নয়। তাই ল্যাপটপের আকার হিসেবে ১৪ ইঞ্চি হতে পারে সব কাজের জন্যই সুবিধাজনক।
