‘দিল তো পাগল হ্যায়’ জুটিতে শুরু হচ্ছে মরু শহরের আইপিএল

আপডেট : ০৯ এপ্রিল ২০১৪, ২২:২৮
টুর্নামেন্টের প্রথম ছয়টি আসরে ছিলেন দলের আইকন খেলোয়াড় হিসাবে। ক্রিকেটকে বিদায় জানানোয় আগামী ১৬ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের পরবর্তী আসরে থাকছে না সেই সুযোগ। কিন্তু, মাঠের বাইরে শচিন টেন্ডুলকারকেই নিজেদের সবচেয়ে বড় বিজ্ঞাপন হিসাবে মনোনীত করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএল’র সপ্তম আসরে টেন্ডুলকারকে নিজেদের ‘আইকন’ হিসাবে ঘোষণা করেছে আইপিএল শিরোপাধারিরা। গতকাল এক বিবৃতিতে দলের মালিক নীতা আম্বানি জানিয়েছেন এ তথ্য। আম্বানি বলেন, ‘শচিন টেন্ডুলকারকে মুম্বাই ইন্ডিয়ান্সের আইকন হিসাবে ঘোষণা করতে পেরে আমরা খুবই আনন্দিত। আমারা নিশ্চিত দলের তরুণ খেলোয়াড়রা তার অভিভাবকত্ব খুবই আনন্দের সাথে গ্রহণ করবে। ভক্তদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।’ টেন্ডুলকারকে মুম্বাই দলের অবিচ্ছেদ্য অংশ হিসাবে আখ্যায়িত করে নীতা আরো বলেন, ‘টুর্নামেন্টের শুরুর পর থেকেই শচীন মুম্বাই ইন্ডিয়ান্সের অবিচ্ছেদ্য অংশ। গত বছরের ফাইনালটা যেমন হওয়া উচিত্ ছিল তেমনই হয়েছে। আইপিএল ও চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির শিরোপা শচীনকে উত্সর্গ করে আমরা তার প্রতি একটা সম্মান জানাতে চেয়েছি।’ দলের কাছ থেকে এমন সম্মান পেয়ে উচ্ছ্বসিত শচিনও, ‘শুরু থেকেই আমি দলটির সাথে ছিলাম এবং সেই ভূমিকা চালিয়ে যেতে পেরে আমি খুশি। তবে এই মৌসুমে আমার জন্য হয়তো ভিন্ন একটা অভিজ্ঞতাই অপেক্ষা করছে। আমি চাইবো দলের অভিজ্ঞ কোচিং সদস্য এবং তরুণ খেলোয়াড়দের সাথে নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করে নিতে।’ টাইমস অফ ইন্ডিয়া। সুস্থ হয়ে উঠছেন নিউজিল্যান্ডের কোরি অ্যান্ডারসন নিউজিল্যান্ড অলরাউন্ডার কোরি অ্যান্ডারসন আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) আগেই সুস্থ হয়ে উঠবেন এবং চলতি সপ্তাহের শেষ দিকে তার দল মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। ইএসপিএন ক্রিকইনফো প্রকাশিত রিপোর্টে এ কথা বলা হয়েছে। সাংবাদিকদের অ্যান্ডারসন বলেন, ‘সেখানে ভাঙ্গা কিংবা মচকানোর মতো কিছু ঘটেনি এবং যেভাবে সেরে উঠছি তাতে আমরা খুব খুশি। লিগামেন্টের অবস্থাও ভাল, সব কিছুই বেশ ভালভাবে সেরে উঠছে। সব কিছুই বেশ ভালভাবে এগুচ্ছে এবং সব খবরও ইতিবাচক।’ ওয়ানডে ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ড সৃষ্টি করার পর এবছরের আইপিএল নিলামে অন্যতম কাঙ্ক্ষিত খেলোয়াড়ে পরিণত হন অ্যান্ডারসন। যে কারণে মুম্বাই ইন্ডিয়ান্স সাত লাখ ৫০ হাজার ডলারের বিনিময়ে তাকে দলে টেনে নেয়। সদ্যসমাপ্ত টি-২০ বিশ্বকাপে শ্রীলংকার বিপক্ষে ম্যাচে একটি ক্যাচ নিতে গিয়ে ডান হাতের আঙ্গুলে আঘাত পান অ্যান্ডারসন। তারপর গত সপ্তাহে অকল্যান্ডে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে চিকিত্সা নেন তিনি। মুম্বাই ইন্ডিয়ান্স ও কোলকাতা নাইট রাইডার্সের ম্যাচ দিয়ে সংযুক্ত আরব আমিরাতে ১৬ এপ্রিল শুরু হচ্ছে আইপিএলের সপ্তম আসর। অন্যান্য বছরের মতো এবারও যদি ভারতেই উদ্বোধনী অনুষ্ঠানটা হতো তাহলে আলোকচ্ছটা, মানুষের কৌতূহল কিংবা গণমাধ্যমের উত্সাহ এর চেয়ে বেশি হতো সন্দেহ নেই। কিন্তু, তাই বলে মরু শহর আবুধাবীতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সপ্তম আসরের উদ্বোধন একবারে বর্ণহীন হয়ে যাচ্ছে না। পিট বুলের মতো বিদেশি কেউ আসবেন কি-না, এখনো নিশ্চিত নয়। কিন্তু বলিউড বাদশা থাকছেন। শুধু তিনি কেনো? থাকছেন তার অতীত ও বর্তমানের দুই মহানায়িকাও। সবকিছু ঠিকঠাক চললে আগামী ১৫ এপ্রিল আবুধাবিতে আইপিএল’র সপ্তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানটা হতে যাচ্ছে অনেকটাই ঘরোয়া পরিবেশে। আর তাতে শাহরুখ খানের সাথে থাকছেন বলিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত ও দীপিকা পাডুকোন। আগে থেকেই শোনা যাচ্ছিল দেশের বাইরে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্টটির উদ্বোধনী অনুষ্ঠান খোলা কোন মঞ্চে হচ্ছে না। বরং উদ্বোধনী অনুষ্ঠানের বদলে বিশাল ডিনার পার্টি হবে মরু শহরের এক অভিজাত হোটেলে। সেখানেই নাকি পারফর্ম করবেন শাহরুখ-দীপিকা-মাধুরী। যেখানে ‘দিল তো পাগল হ্যায়’—এর গান থেকে চেন্নাই এক্সপ্রেসের সুপারহিট গান সবকিছুর সঙ্গেই পারফর্ম করতে দেখা যাবে শাহরুখকে। তবে অনুষ্ঠানের বদলে নৈশপার্টি হলে উদ্বোধনের ঐশ্বর্যে ভাটা পড়বে কি-না, তা নিয়ে এরই মধ্যে প্রশ্ন উঠে পড়ছে। আইপিএল’র প্রথম কয়েকটি সংস্করণে উদ্বোধনী ম্যাচের দিন একটি অনুষ্ঠানও হয়ে যেতো। কিন্তু পরের দিকে সেটা পাল্টে ফেলে অনুষ্ঠানের জন্য আলাদা দিন নির্ধারণ করা হয়। টুর্নামেন্ট শুরুর আগের দিন যেটা হতো। যেখানে অমিতাভ বচ্চন থেকে শুরু করে পিট বুল অনেককেই দেখা গিয়েছে। কিন্তু এবার সেসব হচ্ছে না। এর কারণ হিসেবে বলা হচ্ছে যে, গত আইপিএল-এ নানাবিধ কেলেংকারির পর ভারতীয় বোর্ডই নাকি তুমুল জাঁকজমক চাইছে না। বরং কিছুটা সাদামাঠাভাবেই উদ্বোধনের ব্যাপারটা সারতে চাইছে তারা। আর টুর্নামেন্টের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, নৈশপার্টির পুরো দায়িত্বই বহন করবে আরব আমির শাহী ক্রিকেট সংস্থা। আইপিএল গভর্নিং কাউন্সিলের সেখানে তেমন কোনো ভূমিকা নেই। এদিকে, আসন্ন আইপিএল উপলক্ষে বিভিন্ন টিমের প্রস্তুতি পর্বও শুরু হয়ে গেছে। আগামী ১৬ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে খেলতে নামছে কেকেআর। যারা কি-না মঙ্গলবারই আবুধাবীর উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। আইপিএল-আরব আমিরাত-পর্বে কেকেআর যে পাঁচটি ম্যাচ খেলবে তার তিনটিই আবুধাবীর শেখ জায়েদ স্টেডিয়ামে। টুর্নামেন্ট শুরুর অনেকটা আগেভাগেই কেকেআর-এর আরব আমিরাতে চলে যাওয়ার কারণ হিসাবে দলটি উল্লেখ করেছে, আরব আমিরাতের কন্ডিশনের সাথে নিজেদের মানিয়ে নেয়ার বিষয়টি। ওদিকে, লক্ষ্মীরতন শুক্ল, মোহাম্মদ শামি, মনোজ তিওয়ারিরা এবার যে ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবেন সেই দিল্ল¬ী ডেয়ার ডেভিলসের প্রাকটিস এদিন থেকে শুরু হয়ে গেছে। টিমের অধিনায়ক কেভিন পিটারসেন আবার কারো কারো কাছে খোঁজ-খবর নিলেন দুলীপ ট্রফি নিয়ে। কারণ বছর দশেক আগে ইংল্যান্ড ‘এ’-র হয়ে নিজেই দুলীপ খেলে গিয়েছিলেন কেপি!—বাসস