আমার ভুলেই গোল হয়েছে

আপডেট : ০৯ এপ্রিল ২০১৪, ২২:৩১
নিজের ভুল স্বীকার করেছেন আবাহনীর অধিনায়ক সুজন। সেমিফাইনাল খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে সংবাদ মাধ্যমের প্রশ্নের কাছে সরাসরি জবাব দিয়ে সুজন বলেছেন আমার ভুলেই গোল হয়েছে। সুজনের সামনে দিয়ে বল নিয়ে গেছেন মোহামেডানের তরুণ ফুটবলার হেমন্ত। এই ফুটবলার ম্যাচের শুরু থেকেই ভুল পাস করছিলেন। একটি বারও তিনি দলকে ভালো সার্ভিস দিতে পারছিলেন না হেমন্ত। সেই হেমন্তই কাল সুজনের ভুলের সুযোগে বল নিয়ে গোলের কারুকাজটা করে দিয়েছেন। সুজন বলছেন আমি যদি ফাইনাল চার্জ না করতাম। তাহলে বল নিয়ে ঢোকার সুযোগ হতো না। সময় নিলে পেছনে সামাদ ইউসুফ এসে পেছনের জায়গাটা পূরণ করতে পারতেন।’