এক গোলেই সন্তুষ্ট ছিলাম

আপডেট : ০৯ এপ্রিল ২০১৪, ২২:৩১
আবাহনীর মতো বড় দলের বিরুদ্ধে এক গোল করেই নিশ্চিন্ত থাক যায় না। যে কোনো মুহূর্তে গোল রিটার্ন হযে যেতে পারে। কিন্তু মোহামেডানের পর্তুগীজ কোচ রুই ক্যাপেলা বললেন আমি এক গোলেই সন্তুষ্ট ছিলাম।’ কিন্তু কেন? এক গোল তো শোধ হয়ে যেতে পারতো। মোহামেডান কেন ডিফেন্সিভ ফুটবল খেললো। এমন প্রশ্নের জবাবে রুই ক্যাপলা বলেন আমি এক পাওয়ায় মনে করিনি আর প্রয়োজন আছে। কারণ আবাহনী বিগ টিম। তাদের বিরুদ্ধে আমি আর রিস্ক নিতে চাইনি। আবাহনী সুযোগ পেয়েছে গোল হতেই পারতো। এটা ম্যাচে হয়।