মোহামেডান নেগেটিভ ফুটবল খেলেছে

আপডেট : ০৯ এপ্রিল ২০১৪, ২২:৩১
‘আমরা স্পোর্টিং ফুটবল খেলেছি। মোহামেডান নেগেটিভ ফুটবল খেলেছে। ম্যাচ জেতার জন্য ওরা সাতজন ডিফেন্স হযে গেছে। এটা ভালো ফুটবল না-ম্যাচ শেষে বলছিলেন আবাহনীর ইরানী কোচ আলী আকবর। অধিনায়ক সুজনের ভুল হওয়ার প্রশ্নে আবাহনীর ইরানী কোচ বলেন সুজন ভুল করেছে। ওটা করা ঠিক হয়নি। তবে অন্যদের দোষ আছে। সুজন যখন ভুল করল। তখন পেছনের খেলোয়াড়রা কী করল।’ আবাহনীর কোচ দলের অন্য খেলোয়াড়দের সম্পর্কে বলেছেন চ্যাম্পিয়ন হওয়ার মতো মানসিকতা নিয়ে খেলেনি আমার ছেলেরা। ম্যাচের শুরু থেইে খেলোয়াড়রা মানসিকভাবে পিছিয়ে ছিল।