ফিরছেন জনসন

আপডেট : ০৯ এপ্রিল ২০১৪, ২২:৩২
অস্ট্রেলিয়ান পেসার মিচেল জনসনকে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) অংশ গ্রহণের জন্য ফিট ঘোষণা করা হয়েছে। আইপিএলের সপ্তম আসরে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলবেন তিনি। সম্প্রতি অস্ট্রেলিয়ায় সিরিজ জয়কালে জনসনের পায়ের পাতায় ইনফেকশন দেখা দেয়। কিন্তু এ ইনফেকশন পরে পুরো পায়ে ছড়িয়ে পড়ায় তিনি বাংলাদেশে সদ্য সমাপ্ত টি-২০ বিশ্বকাপে দেশের হয়ে খেলতে পারেননি। তার অনুপস্থিতিটা বিশ্বকাপ চলাকালে বেশ ভালভাবেই টের পেয়েছে অসিরা। পুরো টুর্নামেন্টে একমাত্র বাংলাদেশের বিপক্ষে ছাড়া আর কোন ম্যাচে জয়ী হতে পারেনি অস্ট্রেলিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) গতকাল জানিয়েছে, ৩২ বছর বয়সী এ ক্রিকেটারকে আবার অনুশীলন করার জন্য ফিট ঘোষণা করা হয়েছে। সিএ এক বিবৃতিতে জানায়, ‘ডান পায়ে ইনফেকশনের কারণে বাংলাদেশে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নেয়া জনসন সুস্থ হয়ে ওঠায় পুনরায় তাকে খেলার জন্য ফিট ঘোষণা করা হয়েছে।